ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
যেসব দেশে করোনা নেই এখনো
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 2 April, 2020, 2:57 PM

যেসব দেশে করোনা নেই এখনো

যেসব দেশে করোনা নেই এখনো

হাতেগোনা কয়েকটি দেশই আছে, যেখানে এখন পর্যন্ত করোনার কোনো অস্তিত্ব মেলেনি। গুগল ট্রেন্ড বলছে, প্রচুর মানুষ তাদের সার্চ ইঞ্জিন ব্যবহার করেছে কোন দেশ এখনো করোনাভাইরাস দ্বারা আক্রান্ত হয়নি তা দেখার জন্য। নিজেদের প্রতিবেদনে বিবিসি মজা করে লিখেছে, মানুষ হয়তো করোনা থেকে বাঁচতে দেশগুলোয় পালাতে চাইছে।

বুধবার বিকাল পর্যন্ত করোনার থাবা থেকে মুক্ত থাকা দেশগুলোর মধ্যে আছে মার্শাল আইল্যান্ড, সামোয়া ও মালাউইয়ের নামও। অবশ্য এ দেশগুলোয় পালিয়েও আপনি বাঁচতে পারবেন কিনা তা নিশ্চিতভাবে বলা যায় না। কারণ ধারণা করা হচ্ছে করোনা ধরা না পড়া দেশগুলোর অনেকে হয়তো এখনো করোনা পরীক্ষাই করেনি। আবার কেউ কেউ হয়তো তথ্য গোপন করে করোনামুক্ত থেকেছে।


আবার করোনামুক্ত তালিকায় থাকা অনেক দেশে সংক্রমণের খবর আসতে শুরু করেছে। সর্বশেষ এ তালিকায় যুক্ত হয়েছে বুরুন্ডি ও সিয়েরা লিয়ন। দুটি দেশেই ৩০ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত করা হয়। দুর্বল চিকিৎসা ব্যবস্থার কারণে দেশগুলোয় করোনা সর্বগ্রাসী হয়ে উঠতে পারে বলেও ধারণা করা হচ্ছে। তাই এখনই সেসব দেশে ভ্রমণের ইচ্ছা থাকলে তা স্থগিত করার অনুরোধ জানানো হয়েছে।

প্রসঙ্গত, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল দিন দিন আরও দীর্ঘ হচ্ছে। বৃহস্পতিবার পর্যন্ত বিশ্বব্যাপী প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ হাজার ২৪১ জনে। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ৯ লাখ ৩৫ হাজার ৭৫০ জন।

গত বছরের ডিসেম্বরের চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতি করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২০৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সূত্র: বিবিসি

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status