করোনা ভাইরাসজনিত (কোভিড-১৯) উদ্ভূত পরিস্থিতিতে মন্ত্রণালয়ের কর্মকাণ্ড অব্যাহত রাখতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়। প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর নির্দেশনায় দাপ্তরিক কার্যক্রম সম্পাদনের জন্য নৌপরিবহন মন্ত্রণালয় একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) প্রণয়ন করেছে। ২৪ মার্চ এ সংক্রান্ত এক অফিস আদেশ জারি করা হয়।
এসওপি’র কার্যক্রম গুলো হলো
১. প্রত্যেক কর্মকর্তা-কর্মচারী বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং স্বাস্থ্য মন্ত্রণালয়, আইইডিসিআর কর্তৃক জারি করা নির্দেশনা অনুসরণ করে ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করবে।
২. দাপ্তরিক বা ব্যক্তিগত ভাব বিনিময়ের সময় নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে।
৩. হ্যান্ড স্যানিটাইজার-মাস্ক-গ্লাবস-সাবান ইত্যাদি নির্দেশনা অনুযায়ী ব্যবহার করবে।
৪. অহেতুক আলাপ-আলোচনা, খোশ গল্প থেকে যথাসম্ভব বিরত থাকতে হবে। বিনা কারণে কর্মকর্তা-কর্মচারিরা একত্রিত হবে না।