ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬ ● ৩১ আশ্বিন ১৪৩৩
শ্বাসকষ্ট নিয়ে রংপুর মেডিকেলে যুবক ভর্তি, ১১ বাড়ি লকডাউন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 25 March, 2020, 11:53 AM

শ্বাসকষ্ট নিয়ে রংপুর মেডিকেলে যুবক ভর্তি, ১১ বাড়ি লকডাউন

শ্বাসকষ্ট নিয়ে রংপুর মেডিকেলে যুবক ভর্তি, ১১ বাড়ি লকডাউন

নীলফামারীতে শ্বাসকষ্টে ভুগতে থাকা এক যুবককে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। ওই যুবকের বাসা ও আশপাশের সাতটি দোকানসহ ১১টি বাড়ি লকডাউন করেছে স্থানীয় প্রশাসন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, কয়েকদিন ধরে জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগছেন ওই যুবক। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে অবস্থার অবনতি হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার রক্তের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরকে পাঠানোর কথা জানান চিকিৎসকরা। ঘটনাস্থলে গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমুল কুমার। সতর্কতা হিসেবে ওই যুবকের বসতঘর, আশপাশের দুটি বাড়ি, একটি হোটেল ও সাতটি দোকান লকডাউনের সিদ্ধান্ত নেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শহীদুল্লাহ বলেন, গত কয়েকদিন ধরে জ্বর কাশি। শ্বাসকষ্ট বেশি হওয়াতে রংপুর মেডিকেল কলেজে রেফার করা হয়।

এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার বলেন, এখানকার ১১টি দোকান ও বাড়ি আমরা লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status