ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬ ● ৩১ আশ্বিন ১৪৩৩
জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ আজ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 25 March, 2020, 11:30 AM

জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ আজ

জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ আজ

করোনাভাইরাস সংক্রমণে উদ্ভূত পরিস্থিতিতে জাতির উদ্দেশ্যে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বাংলাদেশ টেলিভিশন, বেতারসহ দেশের সবগুলো টেলিভিশন চ্যানেল এ ভাষণ সরাসরি সম্প্রচার করবে।

প্রধানমন্ত্রী তার ভাষণে দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দুর্যোগ পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখা, বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনী নামানো, সাধারণ ছুটি ঘোষণা, নিম্ন আয়ের মানুষকে নানাভাবে সহায়তা, একাত্তরে বাংলাদেশে সংঘটিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের ব্যাপারে বর্তমান সরকার প্রস্তুতি, খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন গুরুত্বপূূর্ণ বিষয় তুলে ধরবেন।
সম্পর্কিত খবর

প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গত সোমবার গণমাধ্যমকে জানান, ভাষণে প্রধানমন্ত্রী বিশ্ব জুড়ে আতঙ্ক ছড়ানো করোনা ভাইরাস নিয়ে জাতিকে দিকনির্দেশনা দেবেন। তবে ভাষণের সময়সূচি এখনও নিশ্চিত করা হয়নি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status