ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬ ● ২৮ আশ্বিন ১৪৩৩
সৌদিতে করোনায় প্রথম মৃত্যু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 24 March, 2020, 7:38 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 24 March, 2020, 7:54 PM

সৌদিতে করোনায় প্রথম মৃত্যু

সৌদিতে করোনায় প্রথম মৃত্যু

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম এক ব্যক্তির প্রাণহানি ঘটেছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ২০৫ জন।

মঙ্গলবার দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয়ে মুখপাত্র এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, করোনাভাইরাস প্রাদুর্ভাবে সৌদি আরবে একজনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত নিয়ে দেশটিতে করোনায় সংক্রমিত রোগীর সংখ্যা ৭৬৭ জনে পৌঁছেছে বলে জানিয়েছেন তিনি।

ওই কর্মকর্তা বলেছেন, করোনায় মৃত ব্যক্তির বয়স ৫৮ বছর। তিনি আফগানিস্তানের নাগরিক। সোমবার রাতে তার স্বাস্থ্যের দ্রুত অবনতি ঘটলে মদিনার একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সোমবার সন্ধ্যায় দেশজুড়ে কারফিউ জারি করা হয়। দেশটির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এই কারফিউয়ের আদেশ দেন।

সৌদি প্রেস এজেন্সি বলছে, প্রতিদিন সন্ধ্যা ৭টায় কারফিউ (সান্ধ্য আইন) শুরু হবে। চলবে সকাল ৬টা পর্যন্ত।

প্রাণঘাতী করোনাভাইরাসের উৎপত্তি চীনের হুবেই প্রদেশে হলেও এখন বিশ্বের ১৯৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৯২ হাজার ৯৬৪ এবং মারা গেছেন ১৭ হাজার ১৫৪ জন।

মধ্যপ্রােচ্যের সব দেশেই এই ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। সংযুক্ত আরব আমিরাতে অন্তত তিন বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status