ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬ ● ২৮ আশ্বিন ১৪৩৩
নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ঢাকার অলিতে গলিতে জমেছে আড্ডা; খেলছে শিশুরা!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 24 March, 2020, 7:06 PM

নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ঢাকার অলিতে গলিতে জমেছে আড্ডা; খেলছে শিশুরা!

নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ঢাকার অলিতে গলিতে জমেছে আড্ডা; খেলছে শিশুরা!

বাংলাদেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৪ জন হলেও এটা যে প্রকৃত সংখ্যা নয় তা বলা যায়। কারণ সিংহভাগ সন্দেহভাজন ব্যক্তির পরীক্ষা হচ্ছে না। পরীক্ষা না করলে মৃত্যুও প্রমাণ হয় না। গতকাল সাধারণ ছুটি ঘোষণার পর ঢাকা ছেড়ে গ্রামে চলে গেছে লক্ষ লক্ষ মানুষ। তাদের সৌজন্যে গ্রামগুলিও এখন করোনাঝুঁকিতে পড়ে গেছে। এদিকে ফাঁকা হয়ে গেছে রাজধানী। দোকানপাট অনেকটা কম খুললেও রাস্তায় নেমে এসেছে মানুষ।

সরকার সেনাবাহিনী নামানোর ঘোষণা দিলেও মাঠপর্যায়ে তাদের কাজ এখনও শুরু হয়নি। যে কারণে সাধারণ মানুষ সরকারের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অলিতে-গলিতে তুমুল আড্ডায় মেতেছে। শুধু নিজেরাই যে আড্ডা মারছে তা নয়, শিশুদেরকেও রাস্তায় ছেড়ে দিয়েছে! অবুঝ শিশুরা একটু খেলার সুযোগ পেয়ে ছুটোছুটি করে বেড়াচ্ছে। পথচারীরা হেঁটে যাচ্ছে। কারও কোনো বিকার নেই। করোনাভাইরাস বাতাসেও ছড়ায়। তাই প্রবল ঝুঁকির মধ্যে পড়ে গেছে গোটা বাংলাদেশ।


করোনাভাইরাসের বিস্তার ঠেকানোর একমাত্র উপায় ঘরে আবদ্ধ থাকা। সরকার অনেক দেরিতে হলেও অফিস ছুটি দিয়েছে, ট্রেন চলাচল বন্ধ করেছে। কিন্তু মানুষ ঘরে থাকার চেয়ে যেন ছুটির মুডে ঘুরে বেড়াচ্ছে। ধর্মতাত্বিকরা বারবার ঘরে বসে নামাজ পড়ার আহ্বান জানালেও কিছু 'অতি ধার্মিক' লোক দেখানোর জন্য মসজিদে যাচ্ছে। এভাবেই ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। হাসপাতালগুলোতে সর্দি-কাঁশি-শ্বাসকষ্টের রোগী ভর্তি করছে না। তাই কে যে কোন রোগে মারা যাচ্ছে- কেউ তা বলতে পারে না।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status