ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৯ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
মোবাইল ফোনে কতদিন বাঁচে করোনাভাইরাস
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 10 March, 2020, 11:37 PM

মোবাইল ফোনে কতদিন বাঁচে করোনাভাইরাস

মোবাইল ফোনে কতদিন বাঁচে করোনাভাইরাস

বিশ্বের অন্তত ৭৫টি দেশে থাবা বসিয়েছে করোনা ভাইরাস। ৮০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। আর তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। প্রাণঘাতী এই ভাইরাসটির আক্রমণ থেকে বাঁচতে, সংক্রমণ এড়িয়ে চলতে কী করবেন তা নিয়ে জোর প্রচার চলছে। ইতিমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) পাশাপাশি ইউনিসেফ, ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের মতো সংস্থাও নানাভাবে প্রচার করছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জরুরি অবস্থা জারি করেছে।

আমার ব্যবহৃত মোবাইল থেকেও নাকি ছাড়াতে পারে প্রাণঘাতী করোনাভাইরাস। এই ভাইরাস নাকি ফোনে চার দিন বেঁচে থাকতে পারে।

করোনার সংক্রমণ থেকে বাঁচতে তা নিয়ে জোর প্রচার চলছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পাশাপাশি ইউনিসেফ, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মতো সংস্থাও নানাভাবে প্রচার করছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম জানিয়েছে, মোবাইল ফোনে চার দিন বেঁচে থাকতে পারে করোনাভাইরাস।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছে।

এতে জানানো হয়েছে, মোবাইল ফোন যদি করোনাভাইরাসের সংস্পর্শে আসে, তবে তা চার দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। তাই মোবাইলের মাধ্যমে এই ভাইরাসে সংক্রমণ থেকে বাঁচতে মোবাইল ফোন পরিষ্কার করতে হবে।

প্লাস্টিক বা স্টেইনলেস স্টিলে করোনাভাইরাস কয়েক দিন পর্যন্ত টিকে থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। তাই ফোন ভালো করে পরিষ্কার করতে হবে নিয়মিত। এ ছাড়া হাত ধোয়ার ওপরও অনেক বেশি গুরুত্ব দিয়েছেন তারা।

ডব্লিউইএফ জানিয়েছে, ২০০৩ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, কাচের মধ্যে সার্স ভাইরাস ৯৬ ঘণ্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে। সার্সও এক ধরনের করোনাভাইরাস।

সংবাদ সংস্থা এএফপি একটি টুইট করেছে। সেখানে দেখানো হয়েছে, ধাতু, প্লাস্টিক বা অন্য উপাদানে করোনাভাইরাস এক থেকে ৯ দিন পর্যন্ত বেঁচে থাকে।

ডব্লিউইএফ দেখিয়েছেন কীভাবে মোবাইল ফোনের মাধ্যমে করোনা ছাড়াতে পারে। সূত্র. আনন্দবাজার পত্রিকা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status