ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
চাঁদপুরে ইতালি ফেরত আরও ১ জন হাসপাতালে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 10 March, 2020, 8:34 PM

চাঁদপুরে ইতালি ফেরত আরও ১ জন হাসপাতালে

চাঁদপুরে ইতালি ফেরত আরও ১ জন হাসপাতালে

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে চাঁদপুরে ইতালি ফেরত এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল সোমবার দুদু মিয়া (৬০) নামে ওই ব্যক্তিকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে হাসপাতালের একটি আলাদা ভবনে (আইসোলেশন) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ইতালি ফেরত দুদু মিয়া জেলার মতলব উত্তর উপজেলার ২নং ষাটনল ইউনিয়নের বাড়িভাংগা গ্রামের আমতু বেপারীর ছেলে।

স্থানীয়রা জানান, দুদু মিয়া গত বৃহস্পতিবার ইতালি থেকে দেশে ফেরেন। তবে দুদিন বাদে শনিবার তিনি গ্রামের বাড়িতে যান। সেখানে তার জ্বর ও ডায়েরিয়া দেখা দিলে স্বজনরা তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।

মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহান মিথেন বলেন, ‘বিষয়টি রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটকে (আইইডিসিআর) অবহিত করা হয়েছে। সেখান থেকে লোক এসে সোমবার রাতেই ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করেছেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে আজ মঙ্গলবার সন্ধ্যা নাগাদ নিশ্চিত হওয়া যাবে ওই ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কি না।’

চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াতউল্লাহও বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের পাশে আরেকটি ভবনে সাতটি শয্যা প্রস্তুত রাখা হয়েছে।’

একইভাবে জেলার বাকি সাত স্বাস্থ্য কমপ্লেক্সে ৭টি করে আলাদা শয্যা প্রস্তুত রাখা হয়েছে এবং প্রতি উপজেলায় সাত সদস্য বিশিষ্ট একটি দল প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status