ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
সবাই ক্ষুধার্ত, বাকিদের সুযোগ হচ্ছে না: মেহেদি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 10 March, 2020, 8:32 PM

সবাই ক্ষুধার্ত, বাকিদের সুযোগ হচ্ছে না: মেহেদি

সবাই ক্ষুধার্ত, বাকিদের সুযোগ হচ্ছে না: মেহেদি

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে দারুণ ক্রিকেট খেলছে বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টিতে দাপটের সঙ্গে জিতেছে টাইগার। খারাপ সময়টা পার করে এখন আত্মবিশ্বাসী বাংলাদেশ। তবে ওভার কনফিডেন্ট নেই কোনো ক্রিকেটারের মাঝে, এমনটাই মনে করেন জাতীয় দলের স্পিনার মেহেদী হাসান।

মঙ্গলবার (১০ মার্চ) সাংবাদিকদের এ কথা জানিয়েছেন তিনি। তিনি মনে করেন প্রতিপক্ষ শক্তিশালী কিংবা দূর্বল বলে কথা নয়, হারানো আত্মবিশ্বাস ফিরে পাওয়াটাই বড় বিষয়।

অলরাউন্ডার মেহেদি হাসান জানিয়েছেন, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি সব ফরম্যাটেই দাপট দেখাচ্ছে বাংলাদেশ। টপঅর্ডারের ব্যাটসম্যানরা রান পাওয়ায় তাইতো ব্যাট হাতে নিজেদের প্রমাণ করার সুযোগ হচ্ছে না শেষের দিকের ব্যাটসম্যানদের। রান করার জন্য সবাই ক্ষুধার্ত ফলে সবার সুযোগ হচ্ছে না।

বাংলাদেশ দলের টিম হোটেলে তিনি বলছিলেন, ‘টেস্ট, ওয়ানডে থেকে টি-টোয়েন্টির প্রথম ম্যাচেও যেহেতু আমরা দাপট দেখিয়েছি, ওদেরকে পাত্তাই দিইনি। শেষ ম্যাচটাও ওইভাবে খেলতে চাইব।’

পুরো সফর জুড়ে বাংলাদেশি ব্যাটিং তাণ্ডব থামানোর কোনো উপায় খুঁজে পায়নি জিম্বাবুয়ে দল। টপ অর্ডার ব্যাটসম্যানদের কেউ না কেউ বড় রান করেছেই। এটা শেষ ম্যাচেও ধরে রাখার প্রত্যয় সবার মধ্যে।

মেহেদিও মনে করেন ব্যাটসম্যানদের সাফল্যেই কারণেই সিরিজে বাংলাদেশের এই দাপট। তিনি বলেন, ‘দুই দলের মধ্যে বড় পার্থক্যটা গড়ে দিয়েছে আমাদের ব্যাটসম্যানরাই। আমাদের দলের জন্য ইতিবাচক দিক হচ্ছে, আমাদের টপ অর্ডারে যে-ই খেলছে তাঁরা ম্যাচ শেষ করে আসছে। সবাই রানের জন্য ক্ষুধার্ত। এক থেকে পাঁচ পর্যন্ত যারা খেলছে তারাই ম্যাচ শেষ করে আসছে। বাকিদের সুযোগই হচ্ছে না।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status