ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
স্বস্তির আভাস পাওয়া গেল , করোনার ৪টি প্রতিশোধক ভ্যাকসিন আসছে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 10 March, 2020, 7:46 PM

স্বস্তির আভাস পাওয়া গেল , করোনার ৪টি প্রতিশোধক ভ্যাকসিন আসছে

স্বস্তির আভাস পাওয়া গেল , করোনার ৪টি প্রতিশোধক ভ্যাকসিন আসছে

করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ইরানের তৈরি কয়েকটি ওষুধের ক্লিনিক্যাল টেস্ট চলছে। ইরানের করোনাভাইরাস বিষয়ক বৈজ্ঞানিক কমিটির সদস্য মোস্তফা কনেয়ি বলেছেন, ইরানের কয়েকটি ওষুধ কোম্পানি এ পর্যন্ত করোনাভাইরাস মোকাবেলায় চারটি ওষুধ তৈরি করতে সক্ষম হয়েছে।

তবে এসব ওষুধ এখনো ক্লিনিক্যাল টেস্ট পর্যায়ে রয়েছে। গত ৫ মার্চ থেকে ওষুধগুলোর ক্লিনিক্যাল টেস্ট শুরু হয়েছে। এই পর্বটি সম্পন্ন হতে আরও দুই সপ্তাহ লাগবে।

তিনি আরও বলেছেন, চারটি ওষুধের মধ্যে দুটি ভেষজ ওষুধ রয়েছে যা করোনা রোগীদের সুস্থ করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া আরও দুটি ওষুধ তৈরি করা হয়েছে যেগুলো মানুষের নাক এবং গলাকে করোনাভাইরাস মুক্ত করার ক্ষেত্রে ভূমিকা রাখবে।

তবে এসব ওষুধ রোগীদের ওপর প্রয়োগ করা হবে কিনা তা নিশ্চিত হওয়া যাবে ক্লিনিক্যাল টেস্ট পর্ব শেষ হওয়ার পর।

ক্লিনিক্যাল টেস্টের ফলাফল ইতিবাচক হলে এসব ওষুধ ব্যাপকভাবে তৈরি শুরু করবে ইরানের ওষুধ কোম্পানিগুলো। এর আগে ইরান করোনাভাইরাস শনাক্তকরণের টেস্ট কিট তৈরি করতে সক্ষম হয়েছে। খুব শিগগিরই তা বাজারে আসবে হবে জানা গেছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status