ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মানুষের পর করোনায় আক্রান্ত এবার কুকুর!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 5 March, 2020, 8:15 PM

মানুষের পর করোনায় আক্রান্ত এবার কুকুর!

মানুষের পর করোনায় আক্রান্ত এবার কুকুর!

এই মুহূর্তে সারাবিশ্ব আতঙ্কিত করোনা ভাইরাসে। এরই মধ্যে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে তিন হাজার ২৮৫ জন। এছাড়াও বিভিন্ন দেশে ৯৫ হাজার ৪৮১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে। এর সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে।

জানেন কি? ভাইরাসটি শুধু মানবদেহেই নয় বরং প্রাণীদেহেও বংশবিস্তার করছে। শুধু মানুষ নয় আক্রান্ত হতে পারে আপনার পোষ্য কুকুরও। সম্প্রতি এমনই তথ্য জানিয়েছেন হংকংয়ের বেশ কয়েকটি বিশেষজ্ঞ দল। তারা পোষা কুকুরকে মাস্ক পরিয়ে রাখার পরামর্শ দিয়েছেন। এছাড়াও তাদের সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কথাও বলেন। 

হংকংয়ের কৃষি, মৎস্য ও সংরক্ষণ বিভাগের একজন মুখপাত্র সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, পোষ্য প্রাণীদের মধ্যে কোভিড-১৯ সংক্রমণের সম্ভাবনা রয়েছে। এছাড়া বিজ্ঞানীরাও পরীক্ষা করে দেখেছেন কিছু কুকুরের শরীরে কম মাত্রায় সার্স- কোভি-২ নামক ভাইরাসটি ধরা পড়েছে। এই ভাইরাসটিও বাদুড়ের মাধ্যমেই ছড়ায়। গবেষকরা আরো বলেছেন, পশুর শরীর থেকে করোনাভাইরাস মানুষের শরীরে আসার কোনো সম্ভাবনা নেই। তবে মানুষের শরীরে যদি এই ভাইরাস থাকে তবে সহজেই তা পোষ্য প্রাণীর শরীরে প্রবেশ করতে পারবে।

বিশেষজ্ঞরা এরই মধ্যে কুকুর এবং অন্য পোষ্য প্রাণীদেরকে ভিন্ন উপায়ে পরীক্ষা নীরিক্ষা করেছেন। অনেক প্রাণীই এখনো করোনামুক্ত। তবে এই ভাইরাসে আক্রান্ত হলে কীভাবে প্রাণীদের বাঁচানো সম্ভব তাও গবেষণা করবেন তারা। বিশেষজ্ঞ দল পরামর্শ দিয়েছে, কুকুর এবং বিড়ালসহ যে কোনো পোষা প্রাণীর পরিবার তাদের পোষ্যের পরীক্ষা করতে পারে। আর যে প্রাণীগুলো ভাইরাসমুক্ত রয়েছে তাদের আলাদা করে রাখা উচিত।  

এছাড়াও পোষা প্রাণীর মালিকদের পশুদের ধরা, তাদের খাবার দেয়া, আদর করা, পরিষ্কার করার ব্যাপারে আরো সতর্ক থাকতে হবে। যারা অসুস্থ তাদের পোষা প্রাণীর সংস্পর্শ এড়ানো উচিত। এছাড়াও কোনো প্রাণীর স্বাস্থ্যের অবস্থার পরিবর্তন ঘটলে দ্রুত পশু চিকিত্সকের পরামর্শ নেয়া উচিত। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status