ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
ইরাক-ইরান যুদ্ধের সময়কার জাতিসংঘের মহাসচিব হাভিয়ের আর নেই
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 5 March, 2020, 10:56 AM

ইরাক-ইরান যুদ্ধের সময়কার জাতিসংঘের মহাসচিব হাভিয়ের আর নেই

ইরাক-ইরান যুদ্ধের সময়কার জাতিসংঘের মহাসচিব হাভিয়ের আর নেই

জাতিসংঘের সাবেক মহাসচিব হাভিয়ের পেরেজ ডে কুয়েইয়ার বুধবার নিজ দেশ পেরুতে মারা গেছেন। ইরাক-ইরান যুদ্ধ ও এল সালভাদোরের গৃহযুদ্ধের সময় তিনি বিশ্ব সংস্থাটির নেতৃত্ব দিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমন তথ্য জানা গেছে।

হাভিয়েরের ছেলে ফ্রান্সিসকো পেরেজ ডে কুয়েলার বলেন, একটি কঠিন সপ্তাহ পার করার পর আমার বাবা মারা গেছেন। বুধবার দিবাগত রাত ৮টা ৯ মিনিটে তিনি পরলোকগমন করেছেন।

১৯৮১ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব পালন করেন পেরুর এই কূটনীতিক।

গত ১৯ জানুয়ারি তার শততম জন্মদিনে তাকে নিয়ে গর্ব ও আনন্দ প্রকাশ করেন জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্তনিও গুয়েতেরেস।

এক টুইট বার্তায় তিনি বলেন, এই তাৎপর্যপূর্ণ উপলক্ষ উদযাপনে জাতিসংঘের প্রধান হিসেবে তার বিভিন্ন অবদান ও সফলতার জন্য গভীরভাবে কৃতজ্ঞ।

শুক্রবার দাফন করার আগে হাভিয়েরের মরদেহ পেরুর পররাষ্ট্র মন্ত্রণালয়য়ে রাখা হবে বলে জানিয়েছেন তার ছেলে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status