ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
করোনায় কাঁপছে ভারত, আক্রান্ত বেড়ে ২৮
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 4 March, 2020, 9:54 PM

করোনায় কাঁপছে ভারত, আক্রান্ত বেড়ে ২৮

করোনায় কাঁপছে ভারত, আক্রান্ত বেড়ে ২৮

বিশ্বের বহু দেশের মত ভারতেও ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯)। মহামারি এই ভাইরাসে এরইমধ্যে দেশটিতে আক্রান্ত হয়েছে অন্তত ২৮ জন।

এদিকে সম্প্রতি দেশটিতে বেড়াতে আসা ১৫ জন ইতালীয় পর্যটক এবং তাঁদের সঙ্গে থাকা এক ভারতীয় চালকের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণের প্রমাণ মিলেছে। এঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ছে দেশটি জুড়ে।

এর আগে আগরার ছয় বাসিন্দা করোনাভাইরাস আক্রান্ত হয়েছিলেন। দিল্লি এবং হায়দরাবাদেও দুইজন আক্রান্ত হন। এ তালিকায় রয়েছেন কেরালারও  তিনজন।

ইতালীয় পর্যটক দলটিকে দিল্লির হাসপাতালে আলাদা করে রাখা হয়েছে। মোট ২৩ জনের ইতালীয় পর্যটকের দল ফেব্রুয়ারি মাসে ভারতে পা রেখেছিল। ওই দলটি রাজস্থান ভ্রমণে গিয়েছিল। মঙ্গলবার তাদের মধ্যে এক জনের করোনাভাইরাস ধরা পড়ে।

এদিকে ভাইরাস সংক্রমণের আশঙ্কা বাড়তে থাকায় এ বছরের হোলি অনুষ্ঠানে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এক টুইটবার্তায় তিনি জানান, করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে বড় জমায়েতে অংশগ্রহণ নিষেধ করেছেন বিশেষজ্ঞরা। সে পরামর্শ মেনেই হোলিতে যোগ দিচ্ছেন না তিনি। তবে এর একদিন আগেই তিনি করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছিলেন ভারতবাসীকে।

গত ডিসেম্বরে চিনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এখন পর্যন্ত বিশ্বের ৭৭টি দেশে ছড়িয়ে পড়েছে এটি। প্রাণঘাতী এই ভাইরাসে মৃত্যু হয়েছে ৩ হাজার ২০৩ জনের। আর আক্রান্ত হয়েছে ৯৪ হাজার ৩৪৮ জন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status