ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
‘যতদিন প্রেসিডেন্ট থাকব এসব হবে না’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 4 March, 2020, 7:20 PM

‘যতদিন প্রেসিডেন্ট থাকব এসব হবে না’

‘যতদিন প্রেসিডেন্ট থাকব এসব হবে না’

সমকামী বিয়েতে ঘোর বিরোধিতা ভ্লাদিমির পুতিনের। আর এ বিষয়ে জনসম্মুখে গত মাসে তিনি বলেন, প্রথম অভিভাবক এবং দ্বিতীয় অভিভাবকের কথা বলা হচ্ছে। কিন্তু আমি বলে দিতে চাই, যতদিন প্রেসিডেন্ট থাকব এ সব হবে না। মা এবং বাবা- এটাই শেষ কথা।

সে ঘোষণার পরপরই সংবিধান সংশোধনের একটি খসড়া প্রস্তুত করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাতে ‘বিয়ে’ বলতে নারী এবং পুরুষের সম্পর্ক বলে ঘোষণা করা হবে। এ সংশোধনী পাস হলে স্বাভাবিক নিয়মেই অন্য সব বিয়ে বেআইনি এবং অসাংবিধানিক হয়ে যাবে।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে বলা হচ্ছে, পুতিন বরাবরই রক্ষণশীল ঘরানার রাজনৈতিক ব্যক্তিত্ব। তবে চতুর্থবারের জন্য ক্ষমতায় আসার পর যেন তিনি একটু বেশিই রক্ষণশীল হয়ে পড়েছেন। এ জন্য রুশ সমাজের রক্ষণশীল অংশ এবং অর্থোডক্স চার্চের সমর্থনও পাচ্ছেন তিনি। সেই সমর্থন সঙ্গে নিয়েই এই নতুন সিদ্ধান্ত নিয়েছেন পুতিন।

সংবিধান সংশোধনের নতুন এ খসড়া এখনও জনসমক্ষে আনা হয়নি। তবে রাশিয়ার নিম্নকক্ষ ‘ডুমা’ এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছে। তারাই জানিয়েছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে বিয়ে এখন থেকে শুধু নারী এবং পুরুষের সম্পর্ক বলেই বিবেচিত হবে। এমন প্রস্তাব আনার জন্য প্রেসিডেন্টতে ধন্যবাদও জানিয়েছেন তিনি।

পার্লামেন্টে এ সংশোধনী বিল পাস হওয়ার পর তার ওপর গণভোট হবে। প্রস্তাবটি যেহেতু সরাসরি প্রেসিডেন্টের কাছ থেকে এসেছে, তাই সর্বস্তরেই তা পাস হওয়ার সম্ভাবনা প্রবল বলে মনে করছেন পর্যবেক্ষকেরা।

১৯৯৩ সালের পর এই প্রথম রাশিয়ায় সংবিধান সংশোধন করা হচ্ছে। জানুয়ারিতে সরকার ভেঙে দেয়ার সময় পুতিন জানিয়ে ছিলেন যে তিনি সংবিধান সংশোধন করবেন। অনেকে ভেবেছিলেন, সংশোধন করে ফের নিজের প্রেসিডেন্ট হওয়ার পথ প্রশস্ত করবেন পুতিন। কিন্তু আপাতত তেমন কিছু হওয়ার কোনও ইঙ্গিত মেলেনি। নতুন খসড়া সম্পর্কে যেটুকু প্রকাশ্যে এসেছে তাতে এই বিয়ের অংশটুকু ছাড়া থাকছে রাশিয়াকে সোভিয়েতের উত্তরাধিকারী ঘোষণা করার বিষয়টিও।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status