ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
সীতাকুন্ডের শিবপুর অলিম্পিক ক্রিকেট টূর্ণামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন
মুহাম্মদ ইউসুফ খাঁন, সীতাকুন্ড
প্রকাশ: Monday, 2 March, 2020, 5:34 PM

সীতাকুন্ডের শিবপুর অলিম্পিক ক্রিকেট টূর্ণামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

সীতাকুন্ডের শিবপুর অলিম্পিক ক্রিকেট টূর্ণামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

সীতাকুন্ড পৌরসভাধীন শিবপুর কিং ষ্টার ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত অলিম্পিকি ক্রিকেট টূর্ণামেন্টের ফাইনাল খেলা, পুরস্কার বিতরনী সম্পন্ন হয়েছে। পহেলা মার্চ রোববার রাতে ফাইনাল খেলায় উপজেলা ক্রিকেট একাদশ, মুরাদপুর ইলিয়ান খান ভূঁইয়া বাড়ী ক্রিকেট একাদশকে ৩ ইউকেটে পরাজিত করে।

শিবপুর কিং ষ্টার ক্রীড়া সংঘ’র সভাপতি নুরুচ্ছাপার সভাপতিত্বে, সাধারন সম্পাদক ইমরান হোসেনের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সীতাকুন্ড উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ্ আল বাঁকের ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সীতাকুন্ড উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদ মিয়া, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ মেজবাহ উদ্দীন চৌধুরী, সাবেক সদস্য রতন মিত্র, সীতাকুন্ড উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহেদ চৌধুরী ফারুক, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইঞ্জিনিয়ার কামরুদ্দৌজা, শিবপুর ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সফিউল আলম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ কামাল উদ্দীন, হামিদ উল্ল্যাহ্ হাট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু তাহের, উত্তর শিবপুর গ্রামের সর্দার জামাল উল্ল্যাহ্সহ শিবপুর কিং ষ্টার ক্রীড়া সংঘর সকল সদস্য।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ্ আল বাকের ভূঁইয়া বলেন, শিবপুর কিং ষ্টার ক্রীড়া সংঘ খেলাধুলার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ড করায় আমি তাদের ধন্যবাদ জানায়। বর্তমান সরকার খেলাধুলাকে প্রাধান্য দিয়ে ব্যাপকভাবে কাজ করছেন। সম্প্রতি বাংলাদেশের যুবকরা বিশ্ব ক্রিকেট জয় করে গৌরব অর্জন করেছে। সামনে এলাকার সকল শ্রেণির মানুষকে একত্রিত করে সংগঠনকে খেলাধুলার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ড অব্যাহত রেখে কাজ করার জন্য পরামর্শ দেন তিনি।।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status