ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৩০ ভাদ্র ১৪৩৩
৬ ইস্যুতে বাংলাদেশ-জার্মান বৈঠক সোমবার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 1 March, 2020, 11:17 AM

৬ ইস্যুতে বাংলাদেশ-জার্মান বৈঠক সোমবার

৬ ইস্যুতে বাংলাদেশ-জার্মান বৈঠক সোমবার

বাংলাদেশ-জার্মান দ্বি-পাক্ষিক আলোচনা সভায় বসতে যাচ্ছে। সোমবার (২ মার্চ) সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত শেরেবাংলা নগরের এনইসি-২ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে এ তথ্য জানা গেছে।

ইআরডি সূত্র জানায়, নবায়নযোগ্য জ্বালানি ও এর সক্ষমতা, মানবাধিকার, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে শহরাঞ্চলে টিকে থাকা; জীববৈচিত্র, পোশাক খাতে সামাজিক ও পরিবেশগত মানোন্নয়ন এবং কক্সবাজারে রোহিঙ্গা সমস্যা বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। আলোচনার পর যেসব বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ হবে তাতে সম্মতির ভিত্তিতে উভয়পক্ষ সই করবেন।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন এ দ্বি-পাক্ষিক আলোচনা সভার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। আর বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পিটার ফাহরেনহল্টজ জার্মান সরকারের পক্ষে কথা বলবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status