ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর ২০২৬ ২৬ ভাদ্র ১৪৩৩
তালেবান-যুক্তরাষ্ট্র চুক্তি : সম্ভাবনার দুয়ার খুলেছে?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 1 March, 2020, 10:10 AM
সর্বশেষ আপডেট: Sunday, 1 March, 2020, 11:17 AM

তালেবান-যুক্তরাষ্ট্র চুক্তি : সম্ভাবনার দুয়ার খুলেছে?

তালেবান-যুক্তরাষ্ট্র চুক্তি : সম্ভাবনার দুয়ার খুলেছে?

কাতারের রাজধানী দোহায় আফগান তালেবান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বহুল প্রতিক্ষিত শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শনিবার রাতে এ চুক্তি সম্পাদন হয়। এর আগে কাবুলে যুক্তরাষ্ট্র ও আফগান কর্মকর্তাদের এক যৌথ ঘোষণায় বলা হয়, চুক্তি অনুযায়ী তালেবান বিদ্রোহীরা তাদের সব প্রতিশ্রুতি রক্ষা করলে আগামী ১৪ মাসের মধ্যে দেশটি থেকে সব সেনা প্রত্যাহার করে নেবে যুক্তরাষ্ট্র ও তার ন্যাটো মিত্ররা। এদিকে এই চুক্তি সম্ভাবনার দুয়ার খুলেছে বলে মন্তব্য  করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, তালেবান এবং আফগান সরকার যদি এসব প্রতিশ্রুতি রক্ষা করে তাহলে আমরা আফগানিস্তানের যুদ্ধ শেষ করা এবং সেনাদের বাড়ি ফিরিয়ে আনার বড় একটি সুযোগ পাবো'।

 ট্রাম্প এই চুক্তির প্রশংসা করে বলেন, এতে করে যুক্তরাষ্ট্রের সবচেয়ে দীর্ঘ সশয় ধরে চলা যুদ্ধের অবসানের প্রথম ধাপ অর্জন হলো।

২০০১ সালে ৯/১১ হামলার পর আল কায়েদাকে উৎখাতে আফগানিস্তানে আগ্রাসন শুরু করে যুক্তরাষ্ট্র। এই যুদ্ধে দুই হাজার চারশ'রও বেশি মার্কিন সেনা নিহত হয়েছে। দেশটিতে এখনও প্রায় ১২ হাজার সেনা রয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি দীর্ঘ ১৮ বছরের যুদ্ধের ইতি টানতে শান্তিচুক্তির লক্ষ্যে  সহিংসতা কমিয়ে আনতে সম্মত হয় তালেবান ও যুক্তরাষ্ট্র। এক সপ্তাহের ওই সাময়িক যুদ্ধবিরতি সফলভাবে শেষ হলে ২৯ ফেব্রুয়ারি চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে তখন ঘোষণা দেওয়া হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status