ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর ২০২৬ ২৬ ভাদ্র ১৪৩৩
রোহিঙ্গা ক্যাম্পে নারীর আত্মহনন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 1 March, 2020, 10:06 AM

রোহিঙ্গা ক্যাম্পে নারীর আত্মহনন

রোহিঙ্গা ক্যাম্পে নারীর আত্মহনন

কক্সবাজারের টেকনাফের চাকমারকুল রোহিঙ্গা শিবিরে আনসার বেগম (২৫) নামের এক রোহিঙ্গা নারী আত্মহত্যা করেছেন। স্বামীর সঙ্গে অভিমান করে শনিবার (২৯ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি।

আনসার বেগম হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল রোহিঙ্গা শিবির (ক্যাম্প নম্বর  ০২১) ই ব্লকের ওমানি সাইডের সৈয়দ আমিনের স্ত্রী। হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) এসআই মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এসআই মশিউর বলেন, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। এর জের ধরে স্বামীর অনুপস্থিতিতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন আনসার বেগম। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলেও জানান তিনি।

স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে কাজে বেরিয়ে পড়েন সৈয়দ আমিন। সন্ধ্যার পর বাড়িতে এসে দেখেন, তার স্ত্রী গলায় ফাঁস লাগানো অবস্থায় ঘরের ভেতর ঝুলে আছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status