ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর ২০২৬ ২৫ ভাদ্র ১৪৩৩
সড়কে ঝরল চার প্রাণ, মুহূর্তেই বিলীন পিকনিকের আনন্দ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 1 March, 2020, 9:42 AM

সড়কে ঝরল চার প্রাণ, মুহূর্তেই বিলীন পিকনিকের আনন্দ

সড়কে ঝরল চার প্রাণ, মুহূর্তেই বিলীন পিকনিকের আনন্দ

নেত্রকোনার দূর্গাপুরে পিকনিক করে ফেরার সময় ট্রাকচাপায় চার কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো সাতজন।

শনিবার রাতে ওই উপজেলার শান্তিপুর কালা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ময়মনসিংহের গৌরীপুর উপজেলার আরশাদুল, ইয়াসিন, হৃদয় ও মাহবুব।

জানা গেছে, দুর্গাপুর সীমান্তে পিকনিক করে ফিরছিল ৪৬ জন কিশোর। তারা দুটি পিকআপে করে ফিরছিল। শান্তিপুর কালা মার্কেট এলাকায় দ্বিতীয় পিকআপকে পেছন থেকে ধাক্কা মারে একটি ট্রাক। এতে কয়েকজন পিকআপ থেকে ছিটকে সড়কে পড়ে। ওই সময় আরেকটি দ্রুতগামী ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় বাকিদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়ে চিকিৎসক আরেকজনকে মৃত ঘোষণা করেন।

দূর্গাপুর থানার ওসি মো. মিজানুর রহমান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status