ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
দুর্ঘটনা থেকে বেঁচে ফিরলেন ভিপি নুর
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 10 February, 2020, 10:55 AM

দুর্ঘটনা থেকে বেঁচে ফিরলেন ভিপি নুর

দুর্ঘটনা থেকে বেঁচে ফিরলেন ভিপি নুর

রাজধানীর হাতিরঝিলে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর।

রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে এ দুর্ঘটনা ঘটে। এতে হাত ও পায়ে ব্যথা পান নুর। তবে বড় ধরনের কোনো সমস্যা হয়নি।

রোববার রাত ১১টার দিকে নুর তার ফেসবুক পেজে বিষয়টি জানান।

সেখানে তিনি লিখেছেন, বড় ধরনের দুর্ঘটনা থেকে এবারের মতো বেঁচে ফিরলাম। বাইকে হাতিরঝিল দিয়ে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হই। বড় ধরনের আঘাত পাইনি, তবে ভয়াবহ হতে পারতো। পেছনের আরেকটি বাইক আমাদেরকে ওভারটেকিং করার সময় বিপরীত দিক থেকে ট্রাক আসে। তখন দুটি বাইক ছেঁচড়ে পড়ে যায়।

তিনি আরও লিখেন, বাইকের চালকের পেছনে আমি ছিলাম। এ ঘটনায় হাত-পা আর শরীরে একটু ব্যথা পেয়েছি। তাছাড়া, আরো কয়েক জায়গায় ছিলে গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status