ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে আরও একজন কাউন্সিলর প্রার্থীকে সমর্থনের কথা জানিয়েছে বিএনপি।দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩০ জানুয়ারি অনুষ্ঠিত ঢাকা মহানগর উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে ৪০নং ওয়ার্ডে আতাউর রহমান চেয়ারম্যানকে কাউন্সিলর প্রার্থী হিসেবে সমর্থন দিয়েছে বিএনপি।
৫৪টি সাধারণ ওয়ার্ড ও ১৮টি সংরক্ষিত মহিলা ওয়ার্ড নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন গঠিত। এ নির্বাচনে ১ হাজার ৩৪৯টি ভোটকেন্দ্রের ৭ হাজার ৫১৬টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ৩০ লাখ ৩৫ হাজার ৬২১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।