ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
নয়াপল্টন থেকে বিএনপির ৭ নেতাকর্মী আটক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 5 December, 2019, 3:40 PM

নয়াপল্টন থেকে বিএনপির ৭ নেতাকর্মী আটক

নয়াপল্টন থেকে বিএনপির ৭ নেতাকর্মী আটক

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দলটির সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে আটকদের নাম-পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দুজনকে এবং আশপাশ থেকে আরও ৫ কর্মীকে আটক করে পল্টন থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলার বইয়ের দোকানের সামনে অবস্থান করছিলেন দলটির কয়েকজন নেতাকর্মী। এ সময় পল্টন থানা পুলিশ তাদের কয়েকজনকে আটক করে নিয়ে যায়।

এর আগে দুপুর ১২টায় জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানসহ বেশ কয়েকজন নারীনেত্রীকে বিক্ষোভ মিছিল করতে দেখা যায়।

মতিঝিল জোনের সহকারী উপকমিশনার (এসি) জাহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বিএনপির সাতজনকে আটকের খবর আমিও পেয়েছি। তবে তাদের কারা আটক করেছে বিষয়টি এখনও নিশ্চিত না। সাদা পোশাকে ডিবি পুলিশ আটক করে থাকতে পারে।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের বিপুলসংখ্যক সদস্যের উপস্থিতি লক্ষ্য করা গেছে। দুপুর পর্যন্ত তারা সেখানে অবস্থান নেয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status