ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
গভীর রাতে বিয়ের আয়োজন, কনে রেখে পালাল বর
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 16 November, 2019, 6:17 PM

গভীর রাতে বিয়ের আয়োজন, কনে রেখে পালাল বর

গভীর রাতে বিয়ের আয়োজন, কনে রেখে পালাল বর

বগুড়ার নন্দীগ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী। শুক্রবার রাত ১২টার দিকে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কাথম গ্রামে এ ঘটনা ঘটে। সে কাথম সৈয়দ জুমুল দেওয়ান বালিকা দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী।

ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, একই গ্রামে কাশেমের ছেলে আজাদ আলী সঙ্গে মেয়ের বিয়ে ঠিক করেন বাবা-মা। সে মোতাবেক কনের বাড়িতেই গভীর রাতে বিয়ের আয়োজন করা হয়। বিষয়টি জানতে পেরে রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. শারমিন আখতার বিয়ে বাড়িতে হাজির হন। ইউএনও’র উপস্থিতি টের পেয়ে বর ও বিয়ে বাড়ির লোকজন পালিয়ে যায়। এ সময় বিয়ে বন্ধ করে দেন ইউএনও।

নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. শারমিন আখতার গণমাধ্যমকে বলেন, বাল্যবিয়ে হচ্ছে এমন গোপন খবরে অভিযান চালানো হয়। এ সময় বরসহ অন্য লোকজন পালিয়ে যায়। পরে মেয়ের বাবা-মা এই মর্মে মুচলেকা দেন যে মেয়ের ১৮ বছর না হওয়া পর্যন্ত তার বিয়ে দিবেন না। আবারও বাল্যবিয়ে দেওয়ার চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status