ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
অধিনায়কত্ব ছাড়ছেন সাকিব?
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 9 September, 2019, 7:22 PM

অধিনায়কত্ব ছাড়ছেন সাকিব?

অধিনায়কত্ব ছাড়ছেন সাকিব?

বিশ্বকাপে ভারত ম্যাচের পর থেকে যখন বাংলাদেশ ক্রিকেট বদ্ধ হারের বৃত্তে, তখন সাকিবের দলে যোগদান কিছুটা হলেও আশার সঞ্চার করেছিল টাইগার সমর্থকদের প্রানে। তবে সাকিব, সহজ প্রতিপক্ষ কিংবা হোম কন্ডিশন- কিছুই বাংলাদেশকে বের করতে পারলো না পরাজয়ের বৃত্ত থেকে। এমন পরাজয়ের পর দলের অধিনায়কত্ব ছাড়ার ব্যাপারেও ভাবছেন সাকিব।  

বিশ্বকাপের দারুণ ব্যক্তিগত সাফল্যের পর নিষ্ঠুর বাস্তবতা- কেমন বোধ করছেন সাকিব? সাদা পোশাকের অধিনায়কের সোজাসাপ্টা জবাব, ‘এমন না যে আমি বিশ্বকাপের সাফল্যে পরে আকাশে উঠে গেছিলাম। আমি মাটিতেই ছিলাম। যেমন ছিলাম তেমনি আছি। কে, কীভাবে ভাবছে জানি না।’

সাদা পোশাকে দলকে নেতৃত্ব দিতে চান কিনা এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘অন্য কেউ দায়িত্ব নিয়ে আসলে সেটা ব্যক্তিগতভাবে আমার জন্যই ভালো। আর যদি নেতৃত্ব চালিয়েই যেতে হয় অনেক কিছু নতুন করে ভাববার প্রয়োজন আছে।’

চতুর্থ দিন শেষে বিসিবি সভাপতি বলেছিলেন, ‘দলের পরিকল্পনায় ভুল আছে। এমন পরিকল্পনা কে করেছে সেটা জানতে চাই।’ তবে পাপনের এমন কথার পর সাকিব জানালেন। দলের অধিনায়ক হিসেবে না থাকলে তার ব্যক্তিগত পারফরমেন্স ভাল হবে। যেটা তার ক্যারিয়ারের জন্যও ভাল।  

সাকিব বলেন, ‘অধিনায়ক থাকলে বিসিবির সাথেই পরিকল্পনা করতে চাই। আর না থাকলে সেটা আমার ক্যারিয়ারের জন্যও ভাল।’

তবে এই হার নিয়ে পড়ে থাকতে চান না সাকিব। জিম্বাবুয়ে ও আফগানদের নিয়ে হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজে নজর দিতে চান এই অলরাউন্ডার, ‘যত দ্রুত সম্ভব এই ম্যাচ ভুলতে হবে এবং নজর দিতে হবে টি-টোয়েন্টি সিরিজে। এই ফরম্যাটে (টি-টোয়েন্টি) আফগানিস্তান খুবই ভালো দল। সামনের বছরই টি-টোয়েন্টি বিশ্বকাপ, তাই টি-টোয়েন্টিতে নজর দেওয়াটা জরুরি।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status