ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৩ জুন ২০২৬ ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
মালিঙ্গার জীবনের যে অধ্যায় এতদিন ছিল অজানা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 29 July, 2019, 10:59 AM

মালিঙ্গার জীবনের যে অধ্যায় এতদিন ছিল অজানা

মালিঙ্গার জীবনের যে অধ্যায় এতদিন ছিল অজানা

জীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচে জিতেই মাঠ ছেড়েছেন লাসিথ মালিঙ্গা। সতীর্থরা তাঁকে বিদায় সংবর্ধনা দিয়েছেন। শ্রীলঙ্কার পেসারের অদ্ভুত বোলিং অ্যাকশন গোটা বিশ্বের নজর কেড়ে নিয়েছিল। একদিনের ক্রিকেটে ৩৩৮ উইকেট নিয়েছেন। টেস্টে ১০১ উইকেট তাঁর। আর টি-২০ ক্রিকেটে পেয়েছেন ৯৭ উইকেট। এগুলো আমরা সবাই জানি।

তবে মালিঙ্গার জীবনের একটি অন্য অধ্যায়ও রয়েছে। প্রায় ১০ বছর নিজের গ্রামের বাড়িতে যাননি তিনি। মা-বাবার খোঁজ পর্যন্ত নেননি। তারা কী অবস্থায় রয়েছেন সে খবরও রাখেননি। গলের রাথগামা গ্রামে জন্ম মালিঙ্গার। সেখানে সমুদ্রের পাশে বালির মধ্যে নারকেল নিয়ে বোলিং করতেন মালিঙ্গা।
বর্তমানে গ্রামের বাড়িতে থাকেন শুধু তার মা-বাবা। সেলাইয়ের কাজ করে চলে সংসার। মালিঙ্গা এখন থাকেন কলম্বোয়। ১০ বছর তিনি গ্রামের বাড়িতে আসেননি। মালিঙ্গার মা জানান, ‘‌ছেলে কলম্বোর জীবনযাত্রা পছন্দ করে। তাই গলের বাড়িতে আসতে চায় না। ৪ মাস আগে একবার কলম্বো গিয়েছিলাম। তখন ছেলের সঙ্গে দেখা হয়েছিল।’‌

গ্রামের বাড়িতে ঘরের দেওয়ালে মালিঙ্গার খেলার নানা মুহূর্তের একাধিক ছবি রয়েছে। মা-বাবার আশা অবসরের পর ছেলে হয়ত গ্রামের বাড়িতে আসবে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status