ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ১ নভেম্বর ২০২৬ ● ১৬ কার্তিক ১৪৩৩
১২৭ রানে ভাঙল ভারতের উদ্বোধনী জুটি (সরাসরি)
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 9 June, 2019, 4:54 PM
সর্বশেষ আপডেট: Sunday, 9 June, 2019, 5:26 PM

১২৭ রানে ভাঙল ভারতের উদ্বোধনী জুটি (সরাসরি)

১২৭ রানে ভাঙল ভারতের উদ্বোধনী জুটি (সরাসরি)

১২৭ রানের উদ্ধোধনী জুটি ভাঙল অস্ট্রেলিয়ার পেস বোলার নাথান কাল্টার নাইল। ইনিংসের ২২ ওভারে রোহিত শর্মাকে ৫৭ রানে সাজঘরে ফেরত পাঠান তিনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ইংল্যান্ডের লন্ডন ওভালে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।



জয়ের টার্গেটে মুখোমুখি বিশ্বকাপের অন্যতম দুই হট ফেভারিট অস্ট্রেলিয়া ও ভারত। দু’দলই এবারের আসরে এখন পর্যন্ত অপরাজিত। ভারত অবশ্য খেলেছে একটি ম্যাচ। দক্ষিণ আফ্রিকাকে ছয় উইকেটে হারিয়ে ফেভারিটের মতোই বিশ্বকাপ শুরু করেছে ১৯৮৩ ও ২০১১ আসরের চ্যাম্পিয়নরা।

অন্যদিকে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া নিজেদের প্রথম দুই ম্যাচে হারিয়েছে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে। আসল পরীক্ষাটা আজ দিতে হবে অ্যারন ফিঞ্চের দলকে।

ওয়ানডে র‌্যাংকিংয়ে ভারত এগিয়ে থাকলেও বিশ্বকাপ মঞ্চে চিরকালের ফেভারিট অস্ট্রেলিয়া। একদিবসী ক্রিকেটে দু’দলের আগের ১৩৬ ম্যাচে ভারতের ৪৯ জয়ের বিপরীতে অস্ট্রেলিয়ার জয় ৭৭টি। বাকি ১০টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।


ভারত একাদশ : শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুল, মহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, কুলদিপ যাদব, যুবেন্দ্র চাহাল ও জাসপ্রিত বুমরা।

অস্ট্রেলিয়া একাদশ : ডেবিড ওয়ার্নার, অ্যারন ফিন্স, উসমান খাজা, স্টিভ স্মিথ, গেøন ম্যাক্সওয়েল, মার্কস স্টুইনিস, অ্যালেক্স ক্যারি, নাথান কুল্টার নাইল, পেট কামিন্স, মিচেল স্টার্ক ও অ্যাডাম্প জাম্পা।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status