ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
তামিমের হাতে চিড় নেই, নিশ্চিত হতে আজ আবার পরীক্ষা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 1 June, 2019, 4:07 AM

তামিমের হাতে চিড় নেই, নিশ্চিত হতে আজ আবার পরীক্ষা

তামিমের হাতে চিড় নেই, নিশ্চিত হতে আজ আবার পরীক্ষা

অনুশীলনে থ্রো ডাউনে ব্যাট করতে গিয়ে আচমকা হাতে বল লেগে আহত হয়ে মাঠ ছেড়েছিলেন বাংলাদেশ দলের ড্যাসিং ওপেনার তামিম ইকবাল। তার তাৎক্ষণিক মাঠ ছাড়ার ভঙ্গি ভয় ধরিয়ে দিয়েছিলো টিম ম্যানেজমেন্টকে। তবে এক্স-রে পরীক্ষার পর সেই ভয় উড়িয়ে দেয়ারই খবর এসেছে।





তামিমের বা হাতের সামনের অংশের এক্স-রে রিপোর্ট বলছে, সেখানে নেই কোন চিড়। তবু টিম ম্যানেজমেন্ট দলের এই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে নিয়ে কোন ঝুঁকি নিতে চায় না। আজ নিবার খেলার আগের দিন করা হবে আরেকটি পরীক্ষা। তাতে সবুজ সঙ্কেত এলেই তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবেন তিনি।

শুক্রবার লন্ডনের ওভালে সকাল থেকেই নিবিড় অনুশীলন করছিলো বাংলাদেশ দল। অনুশীলনের প্রায় শুরু থেকেই নেটে ব্যাটিং করেন তামিম। পেস, স্পিন বিভিন্ন রকমের বল খেলে নিজেকে ঝালাই করেছেন বেশ অনেকক্ষণ। তবে থ্রো ডাউনে ব্যাট করতে গিয়ে হুট করে একটি বল এসে লেগে যায় তার হাতে। প্রচণ্ড ব্যথা অনুভব হওয়ায় আর অনুশীলন না চালিয়ে সোজা মাঠ থেকে বেরিয়ে যান তিনি।

রোববার ওভালেই নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে মাশরাফি মর্তুজার দল। ওপেনিংয়ে তো বটেই, সব মিলিয়েই দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানদের একজন তামিম। অভিজ্ঞতায় ঋদ্ধ এই ওপেনার আছেন দারুণ ছন্দে। বিশ্বকাপেও বড় কিছুর করার তীব্র ইচ্ছা আছে তার। এর আগে দারুণ ফর্ম নিয়ে এশিয়া কাপ খেলতে গিয়ে প্রথম ম্যাচেই চোটে পড়ে ছিটকে গিয়েছিলেন তিনি। তামিমের যেকোনো রকমের চোট তাই বাংলাদেশ দল দেখতো বাড়তি গুরুত্ব দিয়ে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status