|
রাজু ভাস্কর্যেই ঈদ করবেন ছাত্রলীগের পদবঞ্চিতরা
নতুন সময় প্রতিবেদক
|
|
রাজু ভাস্কর্যেই ঈদ করবেন ছাত্রলীগের পদবঞ্চিতরা শুক্রবার (৩১ মে) বিকালে নিজেদের অবস্থান জানাতে সংবাদ সম্মেলন করেছেন ছাত্রলীগের পদবঞ্চিত এসব নেতাকর্মীরা। আন্দোলনকারীদের অভিযোগ, ছাত্রলীগের কমিটিতে বিতর্কিত ১৯ নেতার নাম প্রকাশ না করার মাধ্যমে তাদের বাঁচানোর চেষ্টা করছেন সংগঠনটির সভাপতি এবং সাধারণ সম্পাদক। এছাড়া আন্দোলনে থাকা নেতাকর্মীদের খোঁজ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। আন্দোলনের মুখপাত্র ও সাবেক কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক রাকিব হোসেন বলেন, আজকের দিনসহ ষষ্ঠ দিনের মতো আমাদের অবস্থান কর্মসূচি চলছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। আগামী ঈদ আমরা এখানে করবো। সংবাদ সম্মেলনে ছাত্রলীগের সাবেক উপ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আল মামুন বলেন, যে ১৯ জনের পদ শূন্য ঘোষণা করা হয়েছে, তাদের নাম প্রকাশ করা হয়নি। আপা (শেখ হাসিনা) নির্দেশ দিয়েছেন, বিতর্কিতদের বাদ দিয়ে কমিটি পুনর্গঠন করতে। কিন্তু তারা বিতর্কিতদের বাদ দিতে রাজি নয়। তাদের নাম প্রকাশ না করে বৈধতা দিতে চাচ্ছেন তারা। এসময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক সাঈফ বাবু, জসীম উদ্দীন হল ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহেদ খান প্রমুখ। উল্লেখ্য, গত ১৩ মে ছাত্রলীগের ৩০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর থেকেই কমিটিতে অছাত্র, বিবাহিত, শিবীর, ছাত্রদল, রাজাকার পুত্র থাকার অভিযোগ করে আন্দোলন করেন পদবঞ্চিত এবং পদপ্রত্যাশী নেতাকর্মীরা। পরে ১৯ মে আওয়ামী লীগ নেতারা দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে তারা আন্দোলন প্রত্যাহার করে নেন। এরপর ২৬ মে রাত ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) রাজু ভাস্কর্যের পাদদেশ অবস্থান নেন তারা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
বিদেশে কাজের নামে ভয়াবহ প্রতারণা: ৭ বছরে পতিতাবৃত্তি ও নির্যাতনের শিকার হয়ে ফিরলেন হাজার হাজার কর্মী
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জরিপ নিয়ে আঞ্চলিক কর্মশালা
