|
যৌন হেনস্থা থেকে রক্ষা করবে যে ব্রেসলেট
নতুন সময় ডেস্ক
|
![]() যৌন হেনস্থা থেকে রক্ষা করবে যে ব্রেসলেট যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, বার্মিংহামের আলবামা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত বিয়েট্রিজ কারভালহো ব্রেসলেটটি আবিষ্কার করেছেন, যা একটি অ্যাপের দ্বারা পরিচালনা করা হয়। এর ব্যবহারকারীসহ অ্যাপটি তার পরিবার-বন্ধুরা তাদের স্মার্টফোনে ইনস্টল করে নিতে পারবেন। ব্রেসলেটটি দুবার ট্যাপ দিলেই তা আলোকিত হবে এবং ব্যবহারকারীর বন্ধুদের কাছে অ্যাপের মাধ্যমে দ্বিতীয় সতর্কবার্তা পৌঁছে দিবে। বিয়েট্রিজ জানান, স্কুলে কিশোর বয়সে যৌন হেনস্থার শিকার হওয়ার পর তার এই ব্রেসলেট বানানোর কথা মাথায় আসে। অন্যান্য মেয়েরাও এটি ব্যবহারের মাধ্যমে যৌন হেনস্থা থেকে রক্ষা পাবেন বলে তিনি বিশ্বাস করেন। এই তরুণী বলেন, এই ব্রেসলেটটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ যারা মেয়েদের সঙ্গে বাজে কাজ করতে চান তাদেরকে এটি প্রতিহত করবে এবং উচিত শিক্ষা পেয়ে তারা আর এমন কাজ করবে না। এভাবেই পরিস্থিতি বদলে যাবে। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লিডসের গবেষণা অনুযায়ী, অধিকাংশ যৌন হেনস্থার অভিযোগ দায়ের করা হয় না, কেননা বেশিরভাগ নির্যাতিতাকে বিশ্বাস করা হয় না কিংবা তার অভিযোগকে গুরুত্ব দেওয়া হয় না। সেখানে আরও বলা হয়েছে, মিথ্যা ধর্ষণের অভিযোগের সংখ্যা অন্য অপরাধের জন্য মিথ্যা রিপোর্টের চেয়ে তিন শতাংশ কম। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইংল্যান্ড ও ওয়ালেসে প্রতি পাঁচজন নারীর মধ্যে একজন ১৬ বছর বয়সে যৌন হেনস্থার শিকার হন। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি আচ্চু, সাধারণ সম্পাদক তামিম
সশস্ত্র সংঘাত ও লাগাতার অবরোধে বিপর্যস্ত সাজেক বাড়ছে জনদুর্ভোগ
ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা
ফুলবাড়ীতে ১০১ পিস ইয়াবাসহ ফল ব্যবসায়ী লুৎফর গ্রেপ্তার
