|
কোন কোন উপায়ে সরাসরি যোগাযোগ করা যায় নরেন্দ্র মোদীর সঙ্গে
নতুন সময় ডেস্ক
|
![]() কোন কোন উপায়ে সরাসরি যোগাযোগ করা যায় নরেন্দ্র মোদীর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় দারুণ অ্যাকটিভ মোদী। ফেসবুক কিংবা ট্যুইটারে ফলোয়ারের সংখ্যায় বিশ্বের তাবড় নেতাদের সঙ্গেই আসে তাঁর নাম। তাঁর ফেসবুক পেজে গিয়ে মেসেজ করতে পারেন কিংবা ট্যুইটারে ট্যাগ করে লিখতে পারেন। মোদীর ফেসবুক পেজ http://www.facebook.com/narendramodi, মোদীর ট্যুইটার হ্যান্ডল http://twitter.com/narendramodi, মোদীর গুগল প্লাস অ্যাকাউন্ট http://plus.google.com/+NarendraModi, মোদীর ইউটিউব চ্যানেল http://www.youtube.com/user/narendramodi তবে এত মানুষের মেসেজ দেখা তো মোদী কেন কোনও মানুষের পক্ষেই সম্ভব নয়। তবে তাঁর একটি টিম রয়েছে যারা এই বিষয়টা দেখাশোনা করে। ইমেলেও যোগাযোগ করা যেতে পারে মোদীর সঙ্গে। মোদীর মেল আইডি narendramodi1234@gmail.com, প্রধানমন্ত্রীর দফতরের মেল আইডি connect@mygov.nic.in. চিঠিও লিখতে পারেন নরেন্দ্র মোদীকে। তাঁকে চিঠি লেখার ঠিকানা- Web Information Manager, South Block, Raisina Hill, New Delhi -110011, ল্যান্ড ফোন নম্বর – +91-11-23012312, ফ্যাক্স করতে পারেন এই নম্বরে +91-11-23019545 , 23016857 এছাড়া যদি 7, Race Course Road, New Delhi এই ঠিকানায় চিঠি লেখেন আর চিঠিটি “Honourable Prime minister of India” -কে অ্যাড্রেস করেন তাহলে সে চিঠি সরাসরি পৌঁছে যাবে নরেন্দ্র মোদীর কাছে। এছাড়া http://www.mygov.in/home/61/discuss/ এই ওয়েবসাইটে নিয়মিত প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
