|
ফরমালিনযুক্ত আম, চিনবেন যেভাবে...
নতুন সময় প্রতিবেদক
|
![]() ফরমালিনযুক্ত আম, চিনবেন যেভাবে ফরমালিন মেশানো আম খেলে কিডনি, লিভার-সহ বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রবল। সেই সঙ্গে বিকলাঙ্গতা, এমনকি ক্যানসারেও আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। তাহলে কি আমও খাওয়া যাবে না! কী ভাবে বুঝবেন আমে ফরমালিন মেশানো আছে কিনা? ফরমালিন মেশানো আম চেনারও উপায় আছে। আসুন জেনে নেওয়া যাক- • প্রাকৃতিকভাবে পাকা আমের বৃন্তে সুঘ্রাণ মিলবে। কিন্তু ফরমালিনযুক্ত আমের বৃন্তে কোনো ঘ্রাণ থাকবেনা। তাই কেনার আগে গন্ধ শুঁকে দেখে নিতে পারেন। • আমের রং দেখেও চেনা যায় ফরমালিনযুক্ত। প্রাকৃতিকভাবে পাকা আমে হলুদ এবং সবুজের একটা মিশেল থাকে। অনেক সময় হালকা সবুজ রঙেরও হয়। আবার আমের গায়ে সাদাটে বা কালো দাগ দেখা যায়। কিন্তু ফরমালিনযুক্ত বা অন্যান্য কেমিকেল দিয়ে পাকানো আমগুলো দেখতে খুব সুন্দর, চকচকে আর সম্পূর্ণ হলুদ রঙের হয়। আমের গায়ে কোনো দাগ থাকেনা। • প্রাকৃতিকভাবে পাকা আম বেশ মিষ্টি হয় এবং সেগুলো অনেক বেশি রসালো হয়। কিন্তু ফরমালিনযুক্ত আমে রস অনেক কম থাকে। • পাকা আম মুখে দিলে টক-মিষ্টি স্বাদ মেলে। তাছাড়া এই আমে মাছিও বসবে। কিন্তু ফরমালিনযুক্ত আমে তেমন কোনো স্বাদ নেই এগুলোতে মাছিও বসেনা। চিকিৎসকরা জানাচ্ছেন, ফরমালিনযুক্ত আম খেলে পেটে ব্যথা, গলা জ্বলা এমনকি ডায়রিয়া পর্যন্ত হতে পারে। তাই সতর্ক হওয়া জরুরি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
