|
জন্মের পরই নেট দুনিয়ার সেলিব্রেটি
নতুন সময় ডেস্ক
|
![]() জন্মের পরই নেট দুনিয়ার সেলিব্রেটি এই মাসের ১৫ তারিখ জন্ম নেয় সোনজা। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছেন, জন্মের সময় সোনজার ওজন ছিল দেড় কেজি। এখন তার ওজন প্রায় দ্বিগুণ হয়ে গেছে। সোনজার ছবি প্রকাশ পাওয়ার পরই তা ভাইরাল হতে সময় নেয়নি। ইন্টারনেটের দৌলতে সোনজা এখন রীতিমতো সেলিব্রেটি। জিনহুয়া নিউজের মতে, সাদা সিংহটি অ্যালবিনো নয়। বরং দক্ষিণ আফ্রিকার কিছু কিছু সিংহ সাদা হয় বিরল জিনের কারণে। এই শাবকটি সেই রকমই। বর্তমানে গোটা বিশ্বে মাত্র ৩০০ সাদা সিংহ রয়েছে। তার মধ্যে ১১টি রয়েছে জঙ্গলে। বাকিগুলি চিড়িয়াখানা ও প্রজনন খামারে। প্রজনন খামারে এই বিরল জিনকে প্রাকৃতিকভাবে বাঁচিয়ে রাখার প্রয়াস চলছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
