ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
১০৩ টাকায় পুলিশ কনস্টেবলের চাকরি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 29 May, 2019, 12:58 PM

১০৩ টাকায় পুলিশ কনস্টেবলের চাকরি

১০৩ টাকায় পুলিশ কনস্টেবলের চাকরি

এখন মাত্র ১০৩ টাকায় পুলিশ কনস্টেবল পদে চাকরি পাওয়া যাবে। এর মধ্যে ১০০ টাকার ব্যাংক ড্রাফট এবং ৩ টাকার ফরম কিনলেই হবে। তাই পুলিশের চাকরি পেতে জমিজমা বিক্রি করতে হবে না বলে জানিয়েছেন গাইবান্ধার পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া।




মঙ্গলবার বিকেলে গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর গরুর হাট চত্বরে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ বিষয়ক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে এই সভার আয়োজন করা হয়।

আবদুল মান্নান বলেন, আগামী ২৯ জুন গাইবান্ধা পুলিশ লাইনস মাঠে কনস্টেবল পদে লোক নিয়োগ করা হবে। নিয়োগের সময় অনেকে প্রতারণার শিকার হন। তারা পুলিশের চাকরির জন্য জমিজমা ও গরু-বাছুর বিক্রি করেন। চাকরির জন্য দালাল ধরেন। তাই চাকরির জন্য দালালের বিষয়ে সাবধান করেন তিনি।

পুলিশ সুপার বলেন, চাকরি দেয়ার কথা বলে দালালরা আপনাদের জোর করলে তাদের পরিণতি হবে ডাকাত ও মাদক ব্যবসায়ীদের মতো। আপনারা এসব বিষয়ে পুলিশকে খবর দেবেন।

এ সময় তিনি সবার প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ১০৩ টাকায় পুলিশে লোক নিয়োগের এই বার্তা আপনারা জেলার অন্যান্য এলাকায় পৌঁছে দেবেন। সরকারি বিধিবিধান অনুযায়ী লাইনে দাঁড়াবেন। শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর যোগ্যতা অনুযায়ী পুলিশে চাকরি পাওয়া যাবে।

আলোচনা সভাটি সঞ্চালনা করেন গাইবান্ধা সদর থানার ওসি খান মো. শাহরিয়ার। এর আগে পুলিশ সুপার নগদ অর্থ উত্তোলন ও পরিবহনে মানি এসকর্ট সেবার জন্য পুলিশের ফোন নম্বর সংবলিত একটি ফেস্টুন স্থানীয় ব্যবসায়ীদের হাতে তুলে দেন।

পুলিশ সুপার বলেন, কয়েক দিন পরই ঈদ। ঈদ সামনে রেখে চুরি ছিনতাই বেড়ে যায়। নকল টাকার কারবারিরা তৎপর হয়ে ওঠে। তাদের কাছ থেকে আপনারা সাবধান থাকবেন। আপনাদের কোনো ভয় নেই। পুলিশ আপনাদের পাশে আছে, থাকবে। প্রয়োজনে ব্যবসায়ীদের টাকা-পয়সা বহনে পুলিশ নিরাপত্তা দেবে। পাঁচ হাজার টাকা বহন করতেই আপনারা প্রয়োজনে পুলিশকে ফোন করতে পারেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status