|
আজ মাশরাফিদের সাক্ষাৎ দেবেন রাণী এলিজাবেথ
নতুন সময় ডেস্ক
|
|
আজ মাশরাফিদের সাক্ষাৎ দেবেন রাণী এলিজাবেথ ইংল্যান্ড রাণী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে আজ দেখা করবেন বিশ্বকাপের অধিনায়করা।বাকিংহাম প্যালেসে মহারাণীর সঙ্গে সাক্ষাৎ করবেন তারা। ক্রিকেট বিশ্বকাপের ২০১৯ আসরে অংশগ্রহণ করছে ১০ দল। প্রত্যেক দলের অধিনায়কই রাণীর সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন ১০ অধিনায়ক। আগামী ৩০ মে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে পর্দা উঠবে বিশ্বকাপের দ্বাদশ আসরের। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক দল ও দক্ষিণ আফ্রিকা। এবারের বিশ্বকাপ হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। যেখানে প্রতিটি দল প্রত্যেকের সঙ্গে একবার করে মোকাবেলা করবে। সবশেষ ১৯৯২ বিশ্বকাপ হয়েছিল এ ফরম্যাটে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি আচ্চু, সাধারণ সম্পাদক তামিম
সশস্ত্র সংঘাত ও লাগাতার অবরোধে বিপর্যস্ত সাজেক বাড়ছে জনদুর্ভোগ
ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা
কুকসুর গঠনতন্ত্র অনুমোদন ও দ্রুত নির্বাচনের দাবিতে স্মারকলিপি
