|
ধেয়ে আসছে উল্কাপিণ্ড, নিশ্চিহ্ন হয়ে যাবে পৃথিবী!
নতুন সময় ডেস্ক
|
|
ধেয়ে আসছে উল্কাপিণ্ড, নিশ্চিহ্ন হয়ে যাবে পৃথিবী! এবার নতুন করে নাসার বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীর দিকে তীব্র গতিতে ধেয়ে আসছে এক উল্কাপিণ্ড। আগামী আট বছরের মধ্যে এই উল্কাপিণ্ড তীব্র গতিতে আঘাত করবে পৃথিবীকে, এ কারণে ধ্বংস হয়ে যেতে পারে পৃথিবী! সংস্থার সেন্টার ফর নিয়ার আর্থ অবজেক্ট শাখার ম্যানেজার পল চোডাসই প্রথম এ নিয়ে সতর্ক করেছিলেন। এবং এই উল্কাপিণ্ডটির নাম দেওয়া হয়েছিল ২০১৯ পিডিসি। গত কয়েক দিন ধরে এই খবরটি গোটা বিশ্বে আলোচনার কেন্দ্র হয়ে উঠেছে। অনেককেই অজানা আতঙ্কে ফেলে দিয়েছে এমন তথ্য। তবে এমন খবরে বিশেষজ্ঞরা বলছেন অন্য কথা, তারা দাবি করেছেন, উল্কাপিণ্ডের এই আছড়ে পড়ার ঘটনা একেবারেই অনিশ্চিত। সেটা ঘটতেও পারে আবার নাও ঘটতে পারে। যদি পৃথিবীতে আছড়েও পড়ে তাহলে খুব বেশি হলে একটি অংশ ক্ষতিগ্রস্ত হবে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি আচ্চু, সাধারণ সম্পাদক তামিম
সশস্ত্র সংঘাত ও লাগাতার অবরোধে বিপর্যস্ত সাজেক বাড়ছে জনদুর্ভোগ
ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা
কুকসুর গঠনতন্ত্র অনুমোদন ও দ্রুত নির্বাচনের দাবিতে স্মারকলিপি
