|
কোপার আগেই নেতৃত্ব হারালেন নেইমার
নতুন সময় ডেস্ক
|
|
কোপার আগেই নেতৃত্ব হারালেন নেইমার নেইমারের পরিবর্তে দানি আলভেজকে দেয়া হয়েছে ব্রাজিলের নতুন অধিনায়কের দায়িত্বে। গত বছর সেপ্টেম্বরেই ব্রাজিল ফুটবল দলের স্থায়ী ক্যাপ্টেন হিসেবে নেইমারের নাম ঘোষণা করেছিলেন হেড কোচ তিতে। বছর ঘুরতে না ঘুরতেই নিজের সিদ্ধান্ত বদল করলেন তিনি। আসন্ন কোপা আমেরিয়ার জন্য ঘোষিত ব্রাজিল দলে নেইমারের স্থল ভাগে ক্যাপ্টেন্সির দায়িত্ব পেয়েছেন তারই ক্লাব সতীর্থ আলভেজ। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের তরফে বিজ্ঞপ্তি মারফৎ জানিয়ে দেয়া হয় যে কোচ তিতে নেইমারকে তার নেতৃত্বে না থাকার কথা জানিয়ে দিয়েছেন। দানিকেও তার নতুন ভূমিকার কথা জানিয়েছেন তিতে। সদ্য সমাপ্ত মরশুমে পিএসজি কোচ টমাস টাসেলও নেইমারকে ক্যাপ্টেন বাছতে অস্বীকার করেন। কোপায় ব্রাজিলের গ্রুপে রয়েছে বলিভিয়া, পেরু ও ভেনেজুয়েলা।আগামী ১৪ জুন সাও পাউলোতে বলিভিয়ার বিরুদ্ধে কোপা অভিযান শুরু করবেন নেইমাররা। চোট আঘাতের জন্য বেশ কিছুটা সময় মাঠের বাইরে কাটাতে হলেও ক্লাব ফুটবলে নেইমার ছন্দে রয়েছেন। ২৭ বছর বয়সি তারকা সব রকম টুর্নামেন্ট মিলিয়ে এই মরশুমে মোট ২৩টি গোল করেছেন। লিগ ওয়ানেই ১৫টি গোল রয়েছে তার। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
