|
বৃষ্টির পরে ভারত শিবিরে মোস্তাফিজের হানা
নতুন সময় প্রতিবেদক
|
![]() বৃষ্টির পরে ভারত শিবিরে মোস্তাফিজের হানা ওয়েলসের কার্ডিফের সোফিয়া গার্ডেনস স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় ম্যাচটি মাঠে গড়ানোর কথা থাকলেও বৃষ্টিতে সঠিক সময়ে নামা হয়নি দুই দলের। পরে বৃষ্টি থেমে গেলে ৯ মিনিট পর শুরু হয় ম্যাচটি। মোস্তাফিজের করা প্রথম ওভারের দুটি বল হতেই আবারো বৃষ্টি শুরু হয়। বিনা উইকেটে ৪ রান তোলে ভারত। পরে দুই দলই মাঠ থেকে উঠে যায়। বৃষ্টির পর আবারো মাঠে নেমে ইনিংসের তৃতীয় ওভারে মোস্তাফিজ ফিরিয়ে দেন ওপেনার শিখর ধাওয়ানকে। এলবির ফাঁদে পড়ে বিদায় নেন ৯ বলে ১ রান করা ধাওয়ান। দলীয় ৫ রানেই প্রথম উইকেট হারায় ভারত। এর আগে পাকিস্তানের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচটি বৃষ্টির কারণে মাঠে গড়ানোর আগেই পরিত্যক্ত হয়েছিল, তাই তো ভারতের বিপক্ষেই নিজেদের ঝালিয়ে নেওয়ার একমাত্র সুযোগ পায় টাইগাররা। আদতে প্রস্তুতি ম্যাচ হলেও একে অপরকে ছাড় দিতে নারাজ দু’দলই। ভৌগলিক অবস্থান পাশাপাশি হওয়ায় দুদেশের দ্বৈরথটা বেড়ে যায় সব সময়। হোক সেটা প্রস্তুতি ম্যাচ কিংবা বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচ। টাইগাররা নিজেদের সেরা একাদশ বেছে বিশ্বকাপের মঞ্চে খেলতে নামবে। আর ভারত চাইবে নিজেদের ধারাবাহিকতা ফিরে পেতে। দু’দলের শেষ দেখায় অবশ্য শেষ হাসিটা হেসেছিল ভারতই। তবে এবার নিজেদের সেরাটা দিতে প্রস্তুত বাংলাদেশও। বিশ্বকাপ মিশনে নামার আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলে বাংলাদেশ। আর নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো কোন আন্তর্জাতিক শিরোপা জিতেছে টাইগাররা। সেটিও আবার অপরাজিত থেকে। টাইগার বোলাররা আছেন দারুণ ফর্মে আর ব্যাটসম্যানদের ব্যাটেও আসছে ধারাবাহিক রান। সব মিলিয়ে মাশরাফির নেতৃত্বাধীন বাংলাদেশ আছে দুর্দান্ত ফর্মে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
