ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৯ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
পদত্যাগ নিয়ে অনড় রাহুল!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 28 May, 2019, 2:46 PM

পদত্যাগ নিয়ে অনড় রাহুল!

পদত্যাগ নিয়ে অনড় রাহুল!

পদ ছাড়ার ব্যাপারে এখনও অনড় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। আর তাই আবারও কার্যনির্বাহী কমিটি বৈঠক ডাকা হতে পারে বলে জানা গেছে। আগামী সপ্তাহেই এই বৈঠক হতে চলেছে। খবর এনডিটিভির।




দলীয় সূত্রে জানা গেছে, সভাপতির দায়িত্ব পালন করবেন না বলে রাহুল একাধিকবার স্পষ্ট করে দিয়েছেন। তবে তিনি দলের অন্য দায়িত্ব পালন করবেন । তাই নতুন কাউকে সভাপতি করা হবে নাকি রাহুলকেই পদে থেকে যেতে অনুরোধ করা হবে তা নিয়ে সিদ্ধান্ত নিতে বৈঠক হতে চলেছে।

কংগ্রেসের এই সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটি লোকসভা নির্বাচনের বিপর্যয়ের পর গত শনিবার প্রথম বৈঠকে বসে। কার্যনির্বাহী কমিটির সেই বৈঠকে ইস্তফা দিতে চান রাহুল। তবে তা সর্বসম্মতিতে খারিজ হয়ে যায়।

মা সোনিয়া গান্ধী এবং বোন প্রিয়াঙ্কা গান্ধীও যে সভাপতির দায়িত্বে আসবেন না তাও জানিয়ে দিয়েছেন রাহুল। তিনি স্পষ্ট করে বলেন, গান্ধী-নেহরু পরিবার থেকেই যে সভাপতি করতে হবে এমন কোনও মানে নেই।

এমতাবস্থায় আগামী দিনে দল কীভাবে পরিচালিত হবে তা ঠিক করতে বৈঠকে বসতে চলেছে কংগ্রেস। এরইমধ্যে কংগ্রেসের প্রবীণ নেতা শশী থারুর বলেছেন, রাহুল এই হারকে ব্যক্তিগতভাবে নিচ্ছেন বলে দায়িত্ব ছাড়তে চাইছেন। এতে তার নিজের বা কংগ্রেসের ভালো হবে না।

সোমবার কংগ্রেসের দুই প্রবীণ নেতা আহমেদ প্যাটেল এবং কে কে বেনুগোপালের সঙ্গে বৈঠক করেছেন রাহুল। সূত্রের খবর, সেখানে তিনি বলেছেন তার বিকল্প খোঁজার কাজ শুরু হোক। মানে তিনি ছেড়ে দিলে কাকে সভাপতি করা হবে তা নিয়ে আলোচনা শুরু করুক কংগ্রেস। যদিও পরে টুইট করে সেই বক্তব্য খারিজ করেছেন সোনিয়া গান্ধীর রাজনৈতিক সচিব তথা রাজ্যসভার সাংসদ আহমেদ প্যাটেল।

তিনি বলেছেন, কংগ্রেস সভাপতির সঙ্গে তার বৈঠক একেবারেই দলের পরিচালনা সংক্রান্ত বিষয় নিয়ে ছিল। যে সমস্ত জল্পনা এবং বক্তব্য এই বৈঠককে ঘিরে তুলে ধরার চেষ্টা হচ্ছে তা ভিত্তিহীন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status