ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৯ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
গরিব রোগীর জন্য মিলল না অ্যাম্বুলেন্স, মায়ের কোলেই শিশুর মৃত্যু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 28 May, 2019, 1:10 PM

গরিব রোগীর জন্য মিলল না অ্যাম্বুলেন্স, মায়ের কোলেই শিশুর মৃত্যু

গরিব রোগীর জন্য মিলল না অ্যাম্বুলেন্স, মায়ের কোলেই শিশুর মৃত্যু

সন্তানের চিকিৎসা করাতে এক গরিব পরিবার গিয়েছিলেন বাড়ির পাশের একটি হাসপাতালে। কিন্তু ওই হাসপাতাল কর্তৃপক্ষ তার চিকিৎসা করেনি। অন্য হাসপাতালে পাঠানোর কথা বলে তাদের বের করে দেয়।




হাসপাতালের আঙ্গিনায় তখন তিনটি অ্যাম্বুলেন্স থাকলেও ওই রোগীর জন্য মেলেনি একটিও। কারণ তাদের কাছে অ্যাম্বুলেন্স ভাড়া করার মতো টাকা ছিল না। উপায় না দেখে অসুস্থ ছেলেকে কোলে নিয়ে হেঁটেই রওয়ানা দেন মা। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই মায়ের কোলেই মারা যায় সেই ছেলে।

সম্প্রতি ভারতের উত্তর প্রদেশের শাহজাহানপুরে এ ঘটনা ঘটেছে বলে জানায় দেশটির বার্তা সংস্থা এএনআই।

মৃত শিশুর বাবা বলেন, ‘ছেলের প্রচণ্ড জ্বর হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু চিকিৎসকরা তাকে অন্য কোথাও নিয়ে যেতে বলেন। অন্য হাসপাতালে নিতে আমরা গাড়ি চাইলে তারা তাতে রাজি হয়নি। অথচ, হাসপাতাল প্রাঙ্গণে তখন তিনটি অ্যাম্বুলেন্স ছিল।’

কাছে পর্যাপ্ত টাকা না থাকায় মুমূর্ষু ছেলেকে নিয়ে হেঁটেই অন্য হাসপাতালে রওয়ানা দেন তারা। এ অবস্থায় ছেলেটি পথেই মারা যায়।

তবে নিহত শিশুর বাবার এই অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালটির ইমার্জেন্সি মেডিকেল অফিসার অনুরাগ পরশার বলেন, “রাত ৮টার দিকে আফরোজ নামের এক শিশুকে হাসপাতালে আনা হয়। শারীরিক অবস্থা বেশি খারাপ হওয়ায় আমরা তাকে উন্নত চিকিৎসার জন্য লক্ষ্ণৌ নিয়ে যেতে বলি। কিন্তু আমাদের কথা না শুনে তারা, ‘ছেলেকে যেখানে খুশি নিয়ে যাবো’ বলতে বলতে বেরিয়ে যান।”

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status