ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৯ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
মেয়েদের যে ৬টি জিনিস জানতে চায় ছেলেরা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 27 May, 2019, 10:55 AM

মেয়েদের যে ৬টি জিনিস জানতে চায় ছেলেরা

মেয়েদের যে ৬টি জিনিস জানতে চায় ছেলেরা

একেক পুরুষের পছন্দ একেক রকম। কেউ যদি তার সঙ্গীনিকে শাড়িতে দেখতে ভালোবাসেন, তাহলে অন্য কেউ হয়তো চাইবেন তার সঙ্গীনি জিন্স-ফতুয়ায় পরুক। তবে অবিশ্বাস্য হলেও সত্যি প্রতিটা পুরুষ তার সঙ্গীনির মাঝে কিছু অদ্ভুত ব্যাপার দেখতে পছন্দ করেন, যা প্রচলিত ধারণার একদম বাইরে!




মুখভঙ্গি

মুখভঙ্গি দিয়ে আদতে কিছুই বোঝা যায় না। কারণ আপনি যার দিকে হাঁ করে তাকিয়ে আছেন তিনি আপনাকে চেনেন না। এমনকি হয়তো খেয়ালও করেনি যে আপনি তাকে মন্ত্রমুগ্ধের মতো দেখছেন। তিনি হয়তো তখন তার প্রেমিকের সঙ্গে বা অন্য কোনও কাজ নিয়ে কথা বলতে ফোনে ব্যস্ত। সুতরাং এই ভাবনা ভুলে যান। এই দেখে আপনি মোটেও বুঝতে পারবেন না যে মেয়েটি আদেও কথা বলতে আগ্রহী কিনা।

পোশাক

কেমন পোশাক পরছেন আর কোন রঙের পোশাক পরছেন এই বিষয়টা ছেলেদের খুবই ভাবায়। ধরুন আপনি ভাইয়ের সঙ্গে বের হলে একরকম পোশাক পরবেন, বয়ফ্রেন্ডের সঙ্গে একরকম পরবেন, বরের সঙ্গে অন্যরকম। আবার মেয়ে বন্ধুদের সঙ্গে বের হলে আপনার পোশাক অন্যরকম হয়। তাই আপনার পোশাকের রং দেখেই ছেলেরা সহজে অনুমান করতে পারে আপনি কি চাইছেন। আপনি ঠান্ডা নাকি একটু রোম্যান্টিক তাও পোশাকে বোঝা যায়।

চুপিসাড়ে ফোনের স্ক্রিনে তাকিয়ে

বাসে, রেলে এমন বহু লোক দেখবেন যারা আপনার ফোনের দিকে তাকিয়ে থাকেন। মানে আপনি কি টেক্সট করছেন, কাকে করছেন, কি লিখছেন। ধরা যাক, আপনি হয়তো লিখছেন, ‘আমি সেখানে যেতে চাই। আমি খুব টায়ার্ড। প্লিজ আমাকে একটু পিক আপ করো’। এরকম লেখার ধরণ মানে আপনি হিংসুটে। খালি নিজেরটাই বোঝেন।

আবার যারা লেখেন, ‘মিস ইউ, কামব্যাক সুন, লাভ ইউ’। এর অর্থ হল আপনি একটু বেশিই লোক দেখিয়ে প্রেম করতে ভালোবাসেন।

কেমন খাবার পছন্দ

প্রথম দিন দেখা করতে গিয়েই কোনও মেয়ে যদি অয়েল ফ্রি খাবার পছন্দ করেন, তাহলে ছেলে বুঝে নেয় কপালে দুঃখ আছে। স্রেফ নিজের ইমেজ বজায় রাখতেই এসব করছে। যদি মন ভরে বার্গার, চিপস, কোল্ডড্রিংক খায় মনে রাখতে হবে সে খেতে খুবই পছন্দ করে।

সেলফি আর লিপস্টিক

যে মেয়ে ঘনঘন সেলফি তোলে নিজের মুখে দেখে ছেলেরা নিশ্চিত হয়ে যায় যে এ মেয়ে ফ্লার্টিংয়ে ওস্তাদ। আর যে কানে হেডফোন নিয়ে বইতে মগ্ন থাকে বাসে থাকাকালীনও তার মানে এ বেশ ভালো। বন্ধুত্বতে আগ্রহী।

বউ বা প্রেমিকার মন বুঝতে

যদি দেখে যে বউ বাথরুমে ঢুকে গলা ছেড়ে গান গাইছে তখন ছেলেরা ইশ্বরের উদ্দেশ্যে মনে মনে বলে, আজকের দিনটা বাঁচিয়ে দাও। মুড ভালো আছে বলে মনে হয়।

আর যদি গম্ভীর হয়ে শুধুই পানি ঢালার শব্দ আসে বুঝে নিতে হবে যে আজ চাপ আছে। চড় থাপ্পড় যা খুশি চলতে পারে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status