|
প্রতিপক্ষকে আমরা সম্মান করি, তবে ভয় পাই না
নতুন সময় প্রতিবেদক
|
![]() প্রতিপক্ষকে আমরা সম্মান করি, তবে ভয় পাই না যদিও আন্তর্জাতিক ওয়ানডেতে ক্রিকেটে বড় দলকে হারিয়ে দেওয়া এখন আর কঠিন কিছু নয় বাংলাদেশের জন্য। তারপরেও চাপ সামলে নিয়ে নিজেদের সেরাটা উজাড় করে দিয়ে প্রতিপক্ষকে চমকে দিতে চান রোডস। তার মতে, ‘আমরা একটু পিছিয়ে থেকেই শুরু করতে চাই। আন্ডারডগ হয়ে মাঠে নামার মজাই অন্যরকম। তাহলে আমরা বড় দলগুলোকে চমকে দিতে পারব।’ তিনি আরো বলেন, ‘সবাই বাংলাদেশকে নিয়ে বলবে, ‘ওরা কিভাবে বড় দলকে হারিয়ে দিচ্ছে।’ আমরা যদি পথ না হারাই তাহলে আমরা চমকে দিতে পারব তাদের। আমাদের ভালোভাবে চাপ সামলানো উচিত।’ ড্রেসিং রুমের আত্মবিশ্বাস স্বস্তি দিচ্ছে রোডসকে। সাম্প্রতিক সময়ে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ জেতার পর থেকে দারুণ আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। রোডস জানান, ‘আমাদের ড্রেসিং রুম বেশ আত্মবিশ্বাসী। তবে আমরা জানি, আমাদের বেশ ভালো কয়েকটি দলের বিপক্ষে খেলতে হবে। প্রতিপক্ষকে আমরা সম্মান করি, তবে ভয় পাই না।’ |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
চাঁদপুরে মানবিক দায়বদ্ধতা থেকে কৃষকের পাশে দাঁড়ালেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক নেতা: শাহাদাত হোসেন মারুফ
আজ শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী মোদিসহ ২০ রাজ্যের মুখ্যমন্ত্রী
গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক উপলক্ষে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি
অনেকেই চেয়েছিল, তবে হলের মান অনুযায়ী আমরা দিয়েছি
