ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৯ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
বিশ্বকাপে ফিক্সিংয়ের আভাস!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 27 May, 2019, 10:30 AM

বিশ্বকাপে ফিক্সিংয়ের আভাস!

বিশ্বকাপে ফিক্সিংয়ের আভাস!

ম্যাচ ফিক্সিং। আইপিএল যে কারণে এতটা বদনাম কুড়িয়েছে। সামনে বিশ্বকাপ। আইসিসি তাই কোনও ঝুঁকি নিতে চাইছে না। ২০১৩ আইপিএলে ফিক্সিং কাণ্ডের পর আইসিসি এখন আরও বেশি সতর্ক। ৩০ মে থেকে ইংল্যান্ড-ওয়েলসে শুরু হচ্ছে বিশ্বকাপ। ক্রিকেটের সব থেক বড় আসরে যেন কোনোভাবেই ফিক্সিংয়ের কালো ছায়া না থাকে সে ব্যাপারে সবরকম উদ্যোগ নিচ্ছে আইসিসি।




ইংলিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ-এর এক রিপোর্টে লেখা হয়েছে, ১২ জন ম্যাচ ফিক্সারকে আগে থেকেই সাবধান করেছে আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার কর্তাদের তরফে উদ্যোগ নেওয়া হয়েছে যাতে এই ১২ জন বুকি বিশ্বকাপ চলাকালীন কোনোভাবেই ইংল্যান্ডে ঢুকতে না পারে!

আইসিসির দুর্নীতি দমন শাখার জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শাল বলেছেন, ‘এই ১২ জনের ব্যাপারে আমরা যাবতীয় তথ্য দিয়েছি পুলিশকে। প্রশাসনের তরফে নিশ্চিত করা হয়েছে, এই ১২ জনকে কোনোভাবেই বিশ্বকাপ চলাকালীন ইংল্যান্ডে আসতে দেওয়া হবে না। ওরা কোনোভাবে মাঠে প্রবেশ করলে সঙ্গে সঙ্গে বের করে দেওয়ার ব্যবস্থা করা হবে।’ আইসিসির তরফে জানানো হয়েছে, এই ১২ জনের মধ্যে বেশিরভাগ উপমহাদেশের বুকি।

এসিইউ-এর জেনারেল ম্যানেজার আলেক্স মার্শাল ইংল্যান্ডের ওভালে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, ‘প্রতিটি দলে আমাদের ইউনিট থেকে একজন কর্মকর্তা থাকলে খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের জন্য সেটা সুবিধাজনক হবে। কোনও ক্রিকেটার ফিক্সিংয়ের ফাঁদে পা দিয়েছে কিনা সেই ব্যাপারে খোঁজ-খবর রাখতে আমাদের কমিশনের প্রতিনিধি সক্রিয় ভূমিকা নেবে।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status