ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
লন্ডনে ব্যস্ত সময় কাটছে প্রধানমন্ত্রীর, খোঁজ রাখছেন ফণীর
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 4 May, 2019, 7:22 AM
সর্বশেষ আপডেট: Saturday, 4 May, 2019, 9:28 AM

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখের চিকিৎসা চলছে লন্ডনের মরফিল্ড আই হাসপাতালে। সেখানে চিকিৎসার পাশাপাশি কূটনৈতিক বিভিন্ন কাজের তদারকি করে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। সেই সঙ্গে প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় ফণীর ব্যাপারেও খোঁজখবর রাখছেন সবসময়।

শুক্রবার (৩ মে) লন্ডনের স্থানীয় সময় বিকাল ৪টা পর্যন্ত দিনভর সেন্ট্রাল লন্ডনের তাজ হোটেলে নিজের স্যুটেই অবস্থান করছিলেন প্রধানমন্ত্রী। দিনভর ওই হোটেলের নিচে ছিল যুক্তরাজ্য আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতাকর্মীর ভিড়।

একাধিক বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মরফিল্ড আই হাসপাতালে চোখের চিকিৎসার বিষয়ে বৃহস্পতিবার (২ মে) এক দফা বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী। দু-একদিনের মধ্যেই তার একটি চোখে অপারেশন করার কথা রয়েছে।



প্রধানমন্ত্রীর চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে লন্ডনে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আশেকুন নবী চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন, ‘আমি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিবিসি কার্যালয়ে ছিলাম। এসব ব্যাপারে আমার কাছে কোনও আপডেট তথ্য নেই।’

যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগ তার সম্মানে একটি বড় অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে। যদি নেত্রী সময় দেন তাহলে এটি অনুষ্ঠিত হবে।

যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী জানান, প্রতিদিনই কয়েকশ’ নেতাকর্মী হোটেল চত্বরে আসছেন। নেত্রী সময় দিলে আগামী সপ্তাহে একটি আনুষ্ঠানিক সভা হতে পারে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status