ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২১ অক্টোবর ২০২৬ ● ৫ কার্তিক ১৪৩৩
নুসরাত হত্যায় জড়িত হাফেজ কাদের গ্রেফতার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 17 April, 2019, 8:20 PM

নুসরাত হত্যায় জড়িত হাফেজ কাদের গ্রেফতার

নুসরাত হত্যায় জড়িত হাফেজ কাদের গ্রেফতার

ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হাফেজ আবদুল কাদের (২৬) ঢাকায় গ্রেফতার হয়েছেন। পিবিআইয়ের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (১৭ এপ্রিল) মিরপুরের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

হাফেজ আবদুল কাদের নুসরাত জাহান রাফি হত্যা মামলার এজাহারভুক্ত শেষ আসামি ছিলেন। রাজধানীর মিরপুরের ৬০ ফিট এলাকার ছাপড়া মসজিদের পাশের একটি বাসা থেকে তিনি গ্রেফতার হন।

নুসরাতের গায়ে আগুন দেয়ার পরদিন এলাকা ছেড়ে পালিয়ে ছিলেন হাফেজ আব্দুল কাদের। পালানোর পর থেকেই তিনি মিরপুরে তার এক ভাইয়ের বাসায় এতদিন লুকিয়ে ছিলেন।

এর আগে ৬ এপ্রিল আলিম পরীক্ষার্থী রাফিকে সোনাগাজী ইসলামিয়া মাদ্রাসা ক্যাম্পাসে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। ১০ এপ্রিল বুধবার রাতে সাড়ে ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমানের দায়ের করা মামলার তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status