ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
লস অ্যাঞ্জেলসে সিটি কাউন্সিল মেম্বার হলেন তিন বাংলাদেশি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 17 April, 2019, 2:15 PM

লস অ্যাঞ্জেলসে সিটি কাউন্সিল মেম্বার হলেন তিন বাংলাদেশি

লস অ্যাঞ্জেলসে সিটি কাউন্সিল মেম্বার হলেন তিন বাংলাদেশি

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে সিটি কাউন্সিল মেম্বার নির্বাচিত হয়েছেন তিন বাংলাদেশি। নির্বাচিতরা হলেন- শহরের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শহীদ, লস অ্যাঞ্জেলস প্রেস ক্লাব সভাপতি কাজী মশহুরুল হুদা ও সাধারণ সম্পাদক লস্কর আল মামুন।

লস্কর আল মামুন এটিএন বাংলা ও জাগো নিউজের লস অ্যাঞ্জেলস প্রতিনিধি।

গত রোববার অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার হলিউড খ্যাত লস অ্যাঞ্জেলসে সিটি নেইবারহুড কাউন্সিল নির্বাচনের ভোটগ্রহণ হয়। নির্বাচনে বিদেশিদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন চার বাংলাদেশি বংশোদ্ভুত। মার্কিন নাগরিকত্ব লাভকারী এই চারজনের মধ্যে তিনজন নির্বাচিত হন। নির্বাচিতরা নিজ নিজ বসবাসের এলাকা থেকে প্রার্থী ছিলেন।

উল্লেখ্য, লস অ্যাঞ্জেলসে সিটি নেইবারহুড কাউন্সিল মেম্বাররা তাদের স্ব- স্ব এলাকার নাগরিক কল্যাণসহ সুন্দর শহর বিনির্মাণে সিটি মেয়র তথা স্থানীয় প্রশাসনকে সহায়তা করে থাকেন। এ জন্য তাদের প্রতি বছর বাজেটে অর্থ বরাদ্দ দেয়া হয়।

যুক্তরাষ্ট্র প্রশাসনের স্থানীয় সরকার পর্যায়ের এ নির্বাচনে বাংলাদেশিদের নির্বাচিত হওয়ার খবরে বাংলাদেশি প্রবাসীদের মধ্যে বইছে আনন্দের বন্যা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status