ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
চিলিতে বাড়ির ওপর বিমান বিধ্বস্ত, নিহত ৬
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 17 April, 2019, 12:18 PM

চিলিতে বাড়ির ওপর বিমান বিধ্বস্ত, নিহত ৬

চিলিতে বাড়ির ওপর বিমান বিধ্বস্ত, নিহত ৬

চিলিতে একটি বাড়ির ওপর বিমান বিধ্বস্তের ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। মঙ্গলবার দক্ষিণাঞ্চলীয় পুয়ের্তো মন্ট শহরে এ দুর্ঘটনা ঘটে। খবর খালিজ টাইমসের।

খবরে বলা হয়, রাজধানী সান্তিয়াগো থেকে এক হাজার কিলোমিটার দক্ষিণের লা পালোমা অ্যারোড্রোমের কাছে বিমানটি বিধ্বস্ত হয়।

পুয়ের্তো মন্ট শহরের মেয়র হ্যারি জারগেনসেন জানিয়েছেন, বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই এ দুর্ঘটনা ঘটে। পাইলটসহ মোট ছয়জন আরোহীর সবাই নিহত হয়েছেন এ দুর্ঘটনায়।

এ দুর্ঘটনায় বাড়িটিতে আগুন ধরে যায়। বিমানটি বিধ্বস্তের খবর পাওয়ার পরপরই উদ্ধারকাজে নামেন দেশটির দমকল বাহিনীর সদস্যরা।

তবে কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। এ বিষয়ে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status