|
দীঘিনালা সাজেক সড়কে ফের আগুন জ্বালিয়ে পিকেটিং, বাড়ছে জনমনে উদ্বেগ
ভুবন ত্রিপুরা, সাজেক
|
![]() দীঘিনালা সাজেক সড়কে ফের আগুন জ্বালিয়ে পিকেটিং, বাড়ছে জনমনে উদ্বেগ আজ সকাল ১০টার সাজেক পর্যটন সড়কের ওপর কাঠ ও বিভিন্ন দাহ্য বস্তু জড়ো করে আগুন জ্বালানো হয়েছে। আগুনের ধোঁয়ায় সড়কের একটি অংশ আচ্ছন্ন হয়ে পড়ে। এভাবে সড়কে পিকেটিংয়ের ফলে পরবর্তীতে যানবাহন চলাচল ও পর্যটকদের যাতায়াত ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এর আগে ২২ অক্টোবর সাজেক পর্যটন সড়কে অবরোধ চলাকালে অবরোধকারীদের সঙ্গে সেনাবাহিনীর গোলাগুলির ঘটনা ঘটে বলে জানা গেছে। ওই ঘটনার পরও অবরোধ কর্মসূচি অব্যাহত থাকায় এলাকার নিরাপত্তা পরিস্থিতি এবং পর্যটন খাতের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সাজেক রাঙামাটি জেলার অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র। সড়কে বারবার অবরোধ, অগ্নিসংযোগ ও সংঘাতের ঘটনা ঘটতে থাকলে পর্যটকদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পাশাপাশি পর্যটননির্ভর ব্যবসায়ী, পরিবহনশ্রমিক ও স্থানীয় বাসিন্দারা আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন। অন্যদিকে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ ফেসবুক পেজ থেকে দেওয়া বিবৃতি জানানো নির্দেশ তুমি তা আবার ধোনের শুক্রবার শুক্রবার শুনে পেস্টিস হয়েছে আগামী ২৪ অক্টোবর (শনিবার)সকাল পাঁচটা থেকে দুপুর ১২ টা পর্যন্ত রাঙ্গামাটি ও খাগড়াছড়ি দুটি জেলায় আধাবেলা নৌ ও সড়ক পথ অবরোধ ঘোষনা করেছে বলে জানা যায়। এ পরিস্থিতিতে সড়কে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করা, পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা রক্ষা এবং চলমান সংকট নিরসনে সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর উদ্যোগ জরুরি বলে মনে করছেন স্থানীয়রা। তবে শুক্রবারের পিকেটিংয়ের ঘটনায় অবরোধকারীদের বক্তব্য, প্রশাসনের প্রতিক্রিয়া এবং সড়কে যান চলাচলের সর্বশেষ অবস্থা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
