ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬ ● ১৬ আশ্বিন ১৪৩৩
প্রশাসনের বিভিন্ন স্তরে এখনো দুর্নীতি ও অসংগতি রয়ে গেছে- মন্ত্রী
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Thursday, 1 October, 2026, 8:19 PM

প্রশাসনের বিভিন্ন স্তরে এখনো দুর্নীতি ও অসংগতি রয়ে গেছে- মন্ত্রী

প্রশাসনের বিভিন্ন স্তরে এখনো দুর্নীতি ও অসংগতি রয়ে গেছে- মন্ত্রী

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় প্রশাসনিক ভবন ও হলরুম, সদরে উন্নয়ন মেলা এবং জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেছেন।

আজ ১ অক্টোবর বৃহস্পতিবার সকালে রাজারহাট উপজেলায় প্রশাসনিক ভবন ও হলরুম এবং দুপুরে উন্নয়ন মেলা ও জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।

রাজারহাটে উপজেলায় প্রশাসনিক ভবন ও হলরুম উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, দীর্ঘ ১৭ বছরে রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন বিভাগকে পঙ্গু করে ফেলা হয়েছিল, রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন বিভাগ দীর্ঘদিন সঠিকভাবে কাজ করতে না পারায় প্রশাসনের বিভিন্ন স্তরে এখনো অনিয়ম, দুর্নীতি ও অসংগতি রয়ে গেছে। এসব সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নিয়েছে সরকার। তিনি আরও বলেন,


দীর্ঘদিন ধরে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান ও বিভাগের কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে। এর প্রভাব প্রশাসনের বিভিন্ন পর্যায়ে পড়েছে। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান অসংগতি ও অনিয়ম একদিনে দূর করা সম্ভব নয়। এসব সমস্যা সমাধানে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। রাষ্ট্রযন্ত্রকে আরও কার্যকর করে জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

কুড়িগ্রাম জেলার উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, কুড়িগ্রাম দেশের একটি পিছিয়ে পড়া জেলা। এ জেলার মানুষের আর্থসামাজিক উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। সরকার এ জেলা থেকে কোনো আসন না পেলেও উন্নয়নের ক্ষেত্রে কুড়িগ্রামকে অবহেলা করা হবে না।


 জেলার দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি ও মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। কুড়িগ্রামের মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে বিভিন্ন প্রকল্প গ্রহণ করার কথা বলেন তিনি। প্রকল্পগুলো যথাযথভাবে বাস্তবায়িত হলে স্থানীয় পর্যায়ে কাজের সুযোগ বাড়বে, মানুষের আয় বৃদ্ধি পাবে এবং দারিদ্র্য হ্রাস পাবে। শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, মানুষের অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোও সরকারের অন্যতম লক্ষ্য।

উপজেলা পর্যায়ে প্রশাসনিক অবকাঠামোর গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন,আধুনিক প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণের মাধ্যমে সরকারি দাপ্তরিক কার্যক্রম আরও গতিশীল হবে। কর্মকর্তা-কর্মচারীদের কাজের পরিবেশ উন্নত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষও সহজে সরকারি সেবা গ্রহণের সুযোগ পাবেন। সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কার্যকর প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। পরে উপজেলা চত্বরে পরিবেশবান্ধব বৃক্ষরোপণ করেন তিনি। উদ্বোধন শেষে ভবন ও হলরুমের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা  পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহবায়ক হাসিবুর রহমান হাসিব, উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তানজিলা তাসনিম, রাজারহাট থানা অফিসার ইনচার্জ মামুনুর রশিদ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক এ্যাডভোকেট শফিকুল ইসলাম, সদস্য সচিব শহিদুল ইসলামসহ অন্যান্য রাজনৈতিক নেত্রীবৃন্দ। রাজারহাটে সফর শেষ করে মন্ত্রী কুড়িগ্রাম সদরে ইএসডিও- এর আয়োজনে উন্নয়ন মেলা'২০২৬ -এর প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন। 



এসময় তিনি কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের মাঝে সনদ ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের হুয়িল চেয়ার, ক্র্যাচ, হিয়ারিং ডিভাইস ও ব্লাইড স্ট্রিক বিতরণ করেন। এরপর মন্ত্রী দুপুরে কুড়িগ্রাম জেলা ক্রিড়া সংস্থার ব্যবস্থাপনায় কুড়িগ্রাম স্টেডিয়ামে 'জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন। 





« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status