ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬ ● ৯ আশ্বিন ১৪৩৩
মতলব উত্তর থেকে নিখোঁজ কিশোর কে ১২ ঘণ্টার মধ্যে বান্দরবান থেকে উদ্ধার
মোঃ আরিফুল ইসলাম, চাঁদপুর
প্রকাশ: Wednesday, 23 September, 2026, 4:35 PM

মতলব উত্তর থেকে নিখোঁজ কিশোর কে ১২ ঘণ্টার মধ্যে বান্দরবান থেকে উদ্ধার

মতলব উত্তর থেকে নিখোঁজ কিশোর কে ১২ ঘণ্টার মধ্যে বান্দরবান থেকে উদ্ধার

চাঁদপুরের মতলব উত্তর থেকে নিখোঁজ হওয়া ছেংগারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী রাতুল দেবনাথ (১৩)-কে নিখোঁজের প্রায় ১২ ঘণ্টার মধ্যে বান্দরবান জেলার দুর্গম পাহাড়ি এলাকা ১২ মাইল থেকে উদ্ধার করেছে মতলব উত্তর থানা পুলিশ।

নিখোঁজ কিশোর রাতুল দেবনাথ ছেংগারচর বাজারের স্বর্ণ ব্যবসায়ী বিশ্বজিৎ চন্দ্র দেবনাথের ছেলে। গত ২১ সেপ্টেম্বর সকাল আনুমানিক ১১:৩০ ঘটিকার সময় বিদ্যালয়ে আসার পর সে নিখোঁজ হয়। পরবর্তীতে পরিবারের সদস্য ও নিকটাত্মীয়রা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।

খোঁজাখুঁজির একপর্যায়ে একই দিন সন্ধ্যা আনুমানিক ৬:১৫ ঘটিকার সময় রাতুল তার ফেসবুক পেজে “Miss you Ma” লিখে একটি স্ট্যাটাস দেয়। বিষয়টি পরিবারের সদস্যদের নজরে আসার পর তারা আরও উদ্বিগ্ন হয়ে পড়েন। সম্প্রতি কুমিল্লায় সংঘটিত একটি হত্যাকাণ্ডের ঘটনার প্রেক্ষাপটে পরিবারের মধ্যে আতঙ্ক ও উৎকণ্ঠা সৃষ্টি হয় এবং বিষয়টি এলাকায়ও চাঞ্চল্যের সৃষ্টি করে।

পরবর্তীতে রাতুলের বাবা মতলব উত্তর থানায় এসে তার নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে গ্রহণ করে পুলিশ সুপার, চাঁদপুর জনাব মোঃ মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় নিখোঁজ কিশোরের সন্ধানে কার্যক্রম শুরু করা হয়।

এছাড়া সহকারী পুলিশ সুপার, মতলব সার্কেল, চাঁদপুর জাবীর হুসনাইন সানীব এবং অফিসার ইনচার্জ, মতলব উত্তর থানা, মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র)/জীবন চৌধুরী ও এএসআই (নিরস্ত্র)/রবিউল হোসেনের সমন্বয়ে মতলব উত্তর থানা পুলিশের একটি আভিযানিক দল নিখোঁজ কিশোরের সন্ধানে কাজ শুরু করে।

আভিযানিক দলের সদস্যরা বিভিন্ন তথ্য বিশ্লেষণ, সম্ভাব্য গতিবিধি পর্যালোচনা এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় নিখোঁজ কিশোর রাতুল দেবনাথের অবস্থান শনাক্ত করতে সক্ষম হন। পরবর্তীতে শনাক্তকৃত অবস্থানের ভিত্তিতে বান্দরবান জেলার সদর থানাধীন দুর্গম পাহাড়ি এলাকা ১২ মাইলে অভিযান পরিচালনা করে রাতুল দেবনাথ (১৩)-কে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া শেষে নিখোঁজ কিশোর রাতুল দেবনাথকে তার পরিবারের জিম্মায় প্রদান করা হয়েছে। তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার, দ্রুত পদক্ষেপ ও সমন্বিত অভিযানের মাধ্যমে বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকা থেকে কিশোর রাতুল দেবনাথকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিতে সক্ষম হয়েছে চাঁদপুর জেলা পুলিশ।

জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের যেকোনো বিপদে দ্রুত সাড়া প্রদানের লক্ষ্যে চাঁদপুর জেলা পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status