ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬ ৭ আশ্বিন ১৪৩৩
খাগড়াছড়িতে ১০ বছরের পুরোনো মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
প্রকাশ: Tuesday, 22 September, 2026, 11:56 AM

খাগড়াছড়িতে ১০ বছরের পুরোনো মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

খাগড়াছড়িতে ১০ বছরের পুরোনো মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

খাগড়াছড়ির দীঘিনালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় দীর্ঘদিন ধরে পরোয়ানাভুক্ত মোঃ দিদারুল আলম (২১) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২১-সেপ্টেম্বর-২৬) দুপুর পৌনে ২টার দিকে দীঘিনালা থানাধীন বোয়ালখালী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দীঘিনালা থানার এএসআই (নিরস্ত্র) মোঃ সোহেল রানা সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় বোয়ালখালী বাসস্ট্যান্ড থেকে মাদক মামলার জিআর পরোয়ানাভুক্ত আসামি দিদারুল আলমকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দিদারুল আলম দীঘিনালা উপজেলার বোয়ালখালী এলাকার কাঁঠালতলীর বাসিন্দা। তিনি ওই এলাকার আব্দুল গফুরের ছেলে।

পুলিশ জানায়, দীঘিনালা থানার মামলা নম্বর-০৪, তারিখ ২৩ জুলাই ২০১৬ এবং ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২২(গ) ধারায় দায়ের করা মামলায় তিনি পরোয়ানাভুক্ত ছিলেন।

গ্রেপ্তার আসামিকে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status